ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট

২০২৬ এপ্রিল ০৩ ১৬:২৬:০৬
শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের রহস্যময় পোস্ট

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) অন্যতম প্রধান সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন,‘এখন শুধু এটুকুই বলার বাকি— হাসিনা ব্যবস্থার সব কিছু দরকার, শুধু হাসিনাকে ছাড়া।’

পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এতে রাজনৈতিক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

তবে পোস্টটি ঠিক কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছেন হাসনাত আবদুল্লাহ। তার এ ধরনের মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে