ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃ/ত্যু

২০২৬ এপ্রিল ০৩ ১৬:১১:০২
কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক: কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুইজনের মৃত্যু আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।

রাজধানীর হাজারীবাগ এলাকায় ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

অন্যদিকে, রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকেও আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক শিক্ষার্থী শুক্রবার সকালে নিজ বাড়িতে মারা যান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি এর আগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনটি ঘটনায় সংশ্লিষ্টদের পরিবার, সহপাঠী ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে