ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

২০২৬ এপ্রিল ০৩ ১৬:০২:৩৩
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিসিইউ (কার্ডিয়াক কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে পরিবার।

শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পরিবারের বরাত দিয়ে জানান, মির্জা আব্বাস আগের তুলনায় কিছুটা সুস্থ আছেন এবং চিকিৎসকের পরামর্শে সীমিতভাবে কথা বলতে পারছেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বিদেশে নেওয়া হয়।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে