ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

৩ মাসে বড় কাটছাঁট, যা যা বন্ধ করল সরকার

২০২৬ এপ্রিল ০৩ ১৫:৪৩:১৭
৩ মাসে বড় কাটছাঁট, যা যা বন্ধ করল সরকার

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যয় সংকোচনের অংশ হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সরকারি কেনাকাটা, বিদেশ ভ্রমণ এবং অফিস সময়সূচিতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।

কেনাকাটায় বিধিনিষেধ

আগামী তিন মাস সরকারি কোনো নতুন যানবাহন (সড়ক, নৌ বা আকাশপথ) এবং কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। এছাড়া জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে বাজেট ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস সময়সূচির পরিবর্তন

সরকারি ও বেসরকারি অফিস এখন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে, যা আগে ছিল বিকেল ৫টা পর্যন্ত।সব দোকানপাট, শপিং মল ও বাণিজ্যবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ কমানো হয়েছে।এছাড়া সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক অনুষ্ঠানেও কড়াকড়ি

জ্বালানি সাশ্রয়ে বেসরকারি বিয়ে বা উৎসবে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত আসছে

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা নির্দেশনা নিয়ে আলোচনা চলছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

ইলেকট্রিক বাসে শুল্ক সুবিধা

স্কুলগামী শিক্ষার্থীদের পরিবহনে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হবে।তবে বাণিজ্যিক ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে এবং পুরনো বাস আমদানি করা যাবে না।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে