ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

জ্বালানি নিয়ে দৌড়ঝাঁপ—একদিনেই বিশাল চালান

২০২৬ এপ্রিল ০৩ ১৪:৫৬:১৩
জ্বালানি নিয়ে দৌড়ঝাঁপ—একদিনেই বিশাল চালান

নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া থেকে ডিজেলবাহী আরও একটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এবং শুক্রবার রাতেই বন্দরে পৌঁছাতে পারে।

তিনি আরও জানান, চীন থেকে রওনা হওয়া একটি এলপিজিবাহী জাহাজও শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজটি যুক্ত হলে একদিনেই মোট প্রায় ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এটি ডিজেলবাহী নবম জাহাজ, যা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে