ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

নারীর হক বাঁচাতে ১০ লাখ পুরুষের একাধিক বিবাহের পরামর্শ

২০২৬ মার্চ ২৮ ১৯:০৬:২৫
নারীর হক বাঁচাতে ১০ লাখ পুরুষের একাধিক বিবাহের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : আইডিয়াল ম্যারেজ ব্যুরোর চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসেমী বলেছেন, বাংলাদেশে বর্তমানে কমপক্ষে ১০ লাখ “আদেল সুপুরুষ” প্রয়োজন যারা একাধিক বিবাহ করবেন, নাহলে নারীদের হক নষ্ট হওয়ার দায় থাকবে। তিনি উল্লেখ করেন, দেশে ৩০ থেকে ৪০ লক্ষ নারী রয়েছেন যারা মাসনা বিবাহ ছাড়া স্বাভাবিকভাবে ঘর পাবে না।

শনিবার (২৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মুফতি কাসেমী বলেন, দেশের জন্য ৩০–৪০ লক্ষ দীনদার বড় স্ত্রী প্রয়োজন, যারা স্বামীর একাধিক বিবাহ মেনে নেবেন। একই সঙ্গে কমপক্ষে ১০ লাখ সুপুরুষ দরকার যারা একাধিক বিবাহ করবেন, নাহলে সকলেই নারীদের হক নষ্ট করার গুনাহগার হবেন। তিনি আল্লাহর কাছে সকলকে বোঝার ও আমল করার তাওফিক কামনা করেছেন।

এর আগে মুফতি কাসেমী তার চার স্ত্রীর স্মৃতিচারণ করে পোস্টে লিখেছেন, বড় স্ত্রী নিয়ে চতুর্থ স্ত্রীর বাড়িতে বেড়াতে গিয়ে পরিবারের আন্তরিকতা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন, নিজের মেয়ের সতিনকেও যে আন্তরিকভাবে গ্রহণ করা যায়, তা এই দীনদার আলেম পরিবার থেকে নতুন করে শিখেছেন।

তিনি আরও জানিয়েছেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথম চার স্ত্রীর সঙ্গে চার শ্বশুরবাড়ি সফরের পরিকল্পনা করেছিলেন। সফরের ৪–৫ দিনের মধ্যে এটি শেষ করার কথা। সফরের সময় তিনি নিজেই গাড়ি চালিয়েছেন এবং কোনো গায়ের মাহরাম ছিলেন না। পুরো পথজুড়ে দ্বীনি আলোচনা ও হাস্যরসের মুহূর্ত হয়েছে।

মুফতি কাসেমী বলেন, অনেক লোক অবৈধ সম্পর্কের সঙ্গে বেড়াতে যায়, কিন্তু তিনি হালাল স্ত্রীদের সঙ্গে বেড়াতে গিয়ে প্রশান্তি অনুভব করেছেন। তিনি বর্ণনা করেন, দুই স্ত্রী একসাথে পছন্দ করে দুই পরিবারের জন্য বাজার করছে, এবং শিশুদের সঙ্গে মিলেমিশে সময় কাটাচ্ছে। এছাড়া চতুর্থ স্ত্রীর পরিবারের দাওয়াতে প্রথম স্ত্রীর সন্তানরা আন্তরিক ভালোবাসা ও স্নেহ পেয়েছে, যা দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, চার স্ত্রীর সঙ্গে সফরের সময় শ্বশুর ও শ্যালকরা প্রতিটি ছোট-বড় বিষয়েই আন্তরিকতা দেখাচ্ছেন। তিনি উল্লেখ করেন, এই অভিজ্ঞতা ইসলামের সৌন্দর্য এবং বিধানকে ভালোবেসে গ্রহণ করার প্রশান্তি ও সুন্দর সম্পর্কের প্রতিফলন। মুফতি কাসেমী বলেন, বাংলার জমিনে এখনো অনেক শ্বশুর-শাশুড়ি আছেন যারা অন্তর থেকে আল্লাহর বিধানকে ভালোবাসেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে