ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

এক লাফে ৬,৫৯০ টাকা কম! সোনার নতুন দামে চমক

২০২৬ মার্চ ২৮ ১০:০০:৫২
এক লাফে ৬,৫৯০ টাকা কম! সোনার নতুন দামে চমক

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে টানা তিন দফা কমেছে সোনার দাম। সর্বশেষ কমানোর ফলে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। এছাড়া—

২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। আর মঙ্গলবার (২৪ মার্চ) ছিল আরও বেশি—২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দর দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে।

তবে নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হয়ে চূড়ান্ত মূল্য আরও কিছুটা বাড়বে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে