ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

হাত ফসকে বেরিয়ে যাওয়া গু/লিতে মৃ/ত্যুর মুখে পড়ল ছিনতাইকারী

২০২৬ মার্চ ২৭ ১৩:০২:৫৫
হাত ফসকে বেরিয়ে যাওয়া গু/লিতে মৃ/ত্যুর মুখে পড়ল ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক : খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ৩টার দিকে দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ছিনতাইকারীর নাম সাগর। তিনি দিঘলিয়ার দেয়াড়া এলাকার বাসিন্দা। ঘটনায় একজন ব্যবসায়ী আহত হয়েছেন। তার নাম তাহিদুল ইসলাম (২৮)। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম সাইকেলে বাড়ি ফেরার পথে পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সহযোগী সাগরের ওপর লাগে।

ঘটনাস্থলে গুরুতর আহত সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দিঘলিয়া থানা পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া অন্য ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে