ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

সেই ইউএনওর সঙ্গে হান্নান মাসউদের স্ত্রীকে জড়িয়ে ফটোকার্ড, যা জানা গেল

২০২৬ মার্চ ২৮ ১৮:৫৮:২৭
সেই ইউএনওর সঙ্গে হান্নান মাসউদের স্ত্রীকে জড়িয়ে ফটোকার্ড, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউএনও আলাউদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় বিভ্রান্তিকর তথ্যও দ্রুত ছড়িয়েছে। বিশেষ করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ-এর স্ত্রীকে জড়িয়ে একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়।

ভাইরাল পোস্টে বলা হয়, হান্নান মাসউদ বলেন, “আমার বউয়ের সঙ্গে হাতিয়ার ইউএনওর অপ্রীতিকর ভিডিও পাওয়া যাচ্ছে বলে যারা গুজব ছড়াচ্ছে, তাদের সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।” এই মন্তব্য একটি ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

তবে রিউমার স্ক্যানার-এর অনুসন্ধানে দেখা গেছে, হান্নান মাসউদ এমন কোনো মন্তব্য করেননি। যাচাইয়ে জানা যায়, ফটোকার্ডটি একটি ব্যঙ্গাত্মক (স্যাটায়ার) ফেসবুক পেজ থেকে তৈরি ও ছড়ানো হয়েছে।

ফটোকার্ডটি ‘গুপ্ত টেলিভিশন’ নামে পরিচিত একটি স্যাটায়ার ও প্যারোডি পেজ থেকে ২৪ মার্চ প্রকাশিত হয়েছিল। পেজটি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, তাদের কনটেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।

অধিকন্তু, নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা হান্নান মাসউদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও এই দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে নিশ্চিত হওয়া যায়, তাকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে