ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

২০২৬ মার্চ ২৬ ১৮:৫৩:২৮
এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর-এর ছুটি শেষ করে কর্মজীবীরা ধীরে ধীরে আবার কর্মব্যস্ত জীবনে ফিরছেন। তবে খুব বেশি দিন না যেতেই তাদের সামনে আসছে আরেকটি দীর্ঘ ছুটির সম্ভাবনা।

এপ্রিল মাসে সামান্য পরিকল্পনা করলেই টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব। এজন্য অতিরিক্ত মাত্র দুই দিনের ছুটি নিতে হবে কর্মজীবীদের।

পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি নিলে ছুটির পরিসর আরও বাড়ানো যাবে।

পরবর্তীতে ১৭ ও ১৮ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে একটানা পাঁচ দিনের অবকাশ মিলবে। ফলে সামান্য পরিকল্পনার মাধ্যমেই দীর্ঘ সময়ের বিশ্রামের সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে