ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

আয়াতুল্লাহ খামেনির ছবি প্রকাশ করল ইরান

২০২৬ মার্চ ২৭ ১৫:১০:০৯
আয়াতুল্লাহ খামেনির ছবি প্রকাশ করল ইরান

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন ২৮তম দিনে পৌঁছেছে। যুদ্ধের প্রথম পর্যায়েই ওয়াশিংটন ও তেল আবিব ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সপরিবারে হত্যা করে ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটানোর লক্ষ্য নিয়েছিল। তবে এই পরিকল্পনা সফল না হওয়ায় তারা একের পর এক ইরানি নেতা ও কমান্ডারদের লক্ষ্যবস্তু করে চলেছে।

এই চরম উত্তেজনার মধ্যে তেহরান সম্প্রতি প্রকাশ করেছে নিহত সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ মুহূর্তের একটি ছবি।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এবং ‘আল মায়াদিন ইংলিশ’ জানিয়েছে, তেহরান থেকে প্রকাশিত ছবিটি খামেনির মৃত্যুর ঠিক আগমুহূর্তে তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ছবিতে তাকে তার নিজ কার্যালয়ে নিবিষ্ট চিত্তে দাপ্তরিক কাজ করতে দেখা যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে