ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

মন্ত্রীকে নিয়ে নতুন ঝড় তুললেন এমপি আমির হামজা

২০২৬ মার্চ ২৮ ১৭:৫৯:৩৯
মন্ত্রীকে নিয়ে নতুন ঝড় তুললেন এমপি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার আগে আলোচনায় তিনি মন্ত্রীকে “নাস্তিক ও ইসলামবিদ্বেষী” বলে আখ্যা দেন। তার দাবি, মন্ত্রীর বিভিন্ন বক্তব্যে এ ধরনের মনোভাব প্রতিফলিত হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সাম্প্রতিক মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে।

আমির হামজা আরও বলেন, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে এবং হাসপাতালসহ বিভিন্ন সেবায় ব্যাঘাত ঘটছে।

এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং প্রমাণ ছাড়া অভিযোগ করা অপরাধের শামিল।

অন্যদিকে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সংগঠিত এবং কোনো নির্দিষ্ট ধর্ম প্রতিষ্ঠার জন্য নয়। তারা আমির হামজার বক্তব্যের নিন্দা জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে