যে কারণে ডিভিডেন্ড কমেছে বিএটিবিসির
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ করদাতা প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০২৫ অর্থবছরে ব্যবসায়িক কার্যক্রমে তীব্র সংকোচনের মুখে পড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, বিক্রির পরিমাণ কমে যাওয়া, মূল্যস্ফীতিজনিত চাপ, কারখানা বন্ধের এককালীন খরচ এবং উচ্চতর আবগারি করের কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৬৭ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের (২০২৪) ডিসেম্বর শেষে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩২ টাকা ৪২ পয়সা আয় করেছিল। তবে ২০২৫ সালের ডিসেম্বর শেষে তা দাঁড়িয়েছে মাত্র ১০ টাকা ৮১ পয়সায়। আয় কমে যাওয়ার প্রভাব পড়েছে ডিভিডেন্ডে। ২০২৪ সালের জন্য কোম্পানিটি চমকপ্রদ ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলেও, ২০২৫ সালের জন্য তা কমে ৩০ শতাংশ ক ডিভিডেন্ডে সীমাবদ্ধ হয়েছে।
প্রান্তিকভিত্তিক আয়ের চিত্র (জানুয়ারি-ডিসেম্বর ২০২৫)
কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস ছিল ৫ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭ টাকা ৬৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যবধান আরও বেড়ে যায়। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে যেখানে ইপিএস ছিল ৯ টাকা ৪৮ পয়সা, সেখানে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে তা ১ টাকা ৮০ পয়সা নেমে আসে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস দাঁড়ায় ৫ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৭ টাকা ৩৫ পয়সার তুলনায় কম। প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) মিলিয়ে ইপিএস আগের বছরের ২৪ টাকা ৪৯ পয়সা থেকে কমে দাঁড়ায় ১৩ টাকা ৩৪ পয়সায়। পুরো বছর শেষে (২০২৫) এই আয় দাঁড়ায় ১০ টাকা ৮১ পয়সায়।
আয় কমার কারণ কী?
কোম্পানির ব্যবস্থাপনা পক্ষ থেকে প্রতিটি প্রান্তিকের প্রতিবেদনে আয় কমার বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে:
১. বিক্রির পরিমাণ কমে যাওয়া: ২০২৫ সালের শুরুর দিক থেকেই কোম্পানিটির পণ্যের বিক্রির পরিমাণ কমতে থাকে, যা মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলে।২. মূল্যস্ফীতির প্রভাব: উৎপাদন খরচের বিভিন্ন ক্ষেত্রে মূল্যস্ফীতিজনিত সমন্বয়ের কারণে খরচ বেড়ে যায়।৩. ঢাকা কারখানা বন্ধের প্রভাব: ২০২৫ সালের জুলাই মাসে কোম্পানিটি তাদের ঢাকা কারখানার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেয় এবং যন্ত্রপাতি সাভার কারখানায় স্থানান্তর করে। এই জোরপূর্বক কারখানা বন্ধ, স্থানান্তর এবং পুনর্গঠনজনিত কারণে কোম্পানির পরিচালন মুনাফায় এককালীন ৭১৫ কোটি টাকার প্রভাব পড়ে।৪. উচ্চতর আবগারি কর পরিশোধ: এ সময়ে আবগারি করের হার বৃদ্ধি এবং সেই সংক্রান্ত উচ্চতর পরিশোধের কারণেও নগদ প্রবাহ এবং মুনাফা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
শেয়ারপ্রতি নগদ প্রবাহ ও সম্পদের অবস্থা
শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহের (নো-সিএফপিএস) চিত্রটিও বেশ ওঠানামা করেছে। ২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে যা ধনাত্মক ২৬ টাকা ১৭ পয়সা ছিল, তা ২০২৫ সালের একই সময়ে ঋণাত্মক ২১ টাকা ৭০ পয়সায় নেমে আসে। তবে পুরো বছর শেষে (২০২৫) তা ৬ টাকা ১২ পয়সা ধনাত্মক অবস্থানে ফিরে আসে। কোম্পানি জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে রপ্তানি আয় বৃদ্ধি এবং কম পরিশোধের কারণে নগদ প্রবাহ কিছুটা ভালো ছিল, তবে উচ্চতর আবগারি কর পরিশোধ এবং কম মুনাফার কারণে সার্বিক নগদ প্রবাহ আগের বছরের (৩২ টাকা ৭ পয়সা) তুলনায় ৮১ শতাংশ কমেছে।
শেয়ারপ্রতি সম্পদমূল্য (নেট অ্যাসেট ভ্যালু) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তা কমে দাঁড়ায় ১০২ টাকা ৫০ পয়সায়।
ডিভিডেন্ড ও এজিএম
আয় ও নগদ প্রবাহের এই পতনের প্রেক্ষাপটে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ এপ্রিল।
প্রতিবেদনটি প্রস্তুতকালে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কার্যক্রম আরও দক্ষ করে তোলা এবং সাভার কারখানায় উৎপাদন স্থানান্তরের মাধ্যমে খরচ নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত থাকবে।
এসএ খান
পাঠকের মতামত:
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- ইসলামী ব্যাংকে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল
- ব্যাংকের স্বার্থ ও জনস্বার্থ রক্ষায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
- শেয়ারবাজারকে গতিশীল করতে একাধিক নীতিগত সুপারিশ ডিবিএর
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন
- ইসলামী ব্যাংক সংকটের প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে পারে: এবিবি চেয়ারম্যান
- দেয়াল থেকে টাকার নোট: মানুষের এই মানসিকতার ব্যাখ্যা
- জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- মাঠে অভিনয় করে সুবিধা নিলে শাস্তির মুখে খেলোয়াড়
- ১০ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে ভারসাম্যপূর্ণ লেনদেন, সূচকে সীমিত ওঠানামা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের স্পন্সর পরিচালকের শেয়ারহোল্ডিং বেড়েছে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ










