ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

জ্বালানি তেল সরবরাহে বড় পরিবর্তন—নতুন সময়সূচি ঘোষণা

২০২৬ মার্চ ২৮ ১৮:২৪:০৭
জ্বালানি তেল সরবরাহে বড় পরিবর্তন—নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সরকারি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

শনিবার (২৮ মার্চ) বিপিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, দেশের সব ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে সকাল ৭টা থেকে এবং শেষ হবে বিকেল ৩টায়। এর আগে ডিলাররা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তেল সংগ্রহ করতে পারতেন।

বিপিসি জানায়, ফিলিং স্টেশন, ডিলার ও পাম্পগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে