ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

একসঙ্গে চিরনিদ্রায় বাবা-মা ও দুই সন্তান

২০২৬ মার্চ ২৭ ১৪:৩৫:১২
একসঙ্গে চিরনিদ্রায় বাবা-মা ও দুই সন্তান

নিজস্ব প্রতিবেদক : ঈদের আনন্দ শেষ হতে না হতেই একটি পরিবারের চারজন সদস্য এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) কুমিল্লার কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের মাদরাসা শিক্ষক মুফতি আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০) এবং দুই সন্তান—সাইফ (৭) ও লাবিবা (১৮)। একই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকও মারা গেছেন।

নিহতদের জানাজা শুক্রবার বাদ জুমা লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের বশা হাজী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাদের চারজনকে পাশাপাশি খোঁড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

পরিবারের স্বজনরা শোকস্তব্ধ। তারা জানিয়েছেন, মমিনের পরিবার বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন, ঈদে শ্বশুরবাড়িতে এসে সময় কাটিয়েছিলেন। নিজের গ্রামে জায়গা কিনে থাকার স্বপ্ন ছিল, কিন্তু তা পূরণ হলো না।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ নিহত ঝর্না বেগমের ভাই, তিনি বলেন, “আমার বোন, ভগ্নিপতি ও তাদের দুই সন্তান একসঙ্গে চলে গেল। এটি পরিবারের জন্য অতীব মর্মান্তিক শোক।”

নিহতের শেষ বিদায়ে অংশ নিতে ছাতারপাইয়া থেকে বহু আত্মীয়-স্বজন তিতারকান্দি গ্রামে এসেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে