রপ্তানিকারকদের জন্য সুখবর, জটিলতা কমালো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: রপ্তানি কার্যক্রম সহজ ও গতিশীল করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট সীমার মধ্যে রপ্তানিকারকরা এখন থেকে শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার কাছে পাঠাতে পারবেন।
সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ মূল্যের চালানের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এর ফলে ছোট ও মাঝারি আকারের রপ্তানিকারকদের জন্য লেনদেন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
নির্দেশনায় ২০২৫ সালের ৩১ জুলাই জারি করা এফই সার্কুলার নং-৩১-এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে পরিবহনসংক্রান্ত ডকুমেন্ট ইস্যুর অনুমতি দিতে পারবে।
তবে এসব ডকুমেন্ট সরাসরি প্রাপকের কাছে পাঠাতে হলে সংশ্লিষ্ট ক্যারিয়ার কোম্পানিকে নির্ধারিত ফরম্যাট অনুযায়ী একটি সনদ দিতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষেই এ সুবিধা পাওয়া যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, এই সুবিধা নিতে হলে রপ্তানিকারককে গত তিন অর্থবছরে অন্তত ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ রপ্তানি আয় থাকতে হবে। এছাড়া আবেদনকালে তার কোনো বকেয়া রপ্তানি আয় থাকা যাবে না।
অনুমোদিত ডিলারদেরও বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। তাদের বৈধ রপ্তানি আদেশ সংগ্রহের পাশাপাশি বিদেশি আমদানিকারক বা কনসাইনির পরিচয় যথাযথভাবে যাচাই করতে হবে।
রপ্তানি আয়ের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনায় কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাও রাখা হয়েছে। এ সুবিধা গ্রহণের আগে রপ্তানিকারকের লিখিত সম্মতি প্রয়োজন হবে এবং ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে যে রপ্তানি আয় নির্ধারিত সময়ে দেশে ফেরত আসবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এই নতুন ব্যবস্থার ফলে রপ্তানি আয় দেশে ফেরত আনার প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটতে দেওয়া যাবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে আয় প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সক্রিয় তদারকি বজায় রাখতে হবে।
এই পদক্ষেপটি ২০২৫ সালের সার্কুলারের কাঠামোর মধ্যেই রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পূর্বের সব বিধান অপরিবর্তিত থাকবে এবং নতুন নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নির্দেশনাটি জারি করেন বাংলাদেশ ব্যাংকের এফইপিডি-১ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বকর সিদ্দিক।
মিজান/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে







