যুদ্ধের চাপ সামলাতে আইএমএফ-এর সহায়তা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া বৈশ্বিক অর্থনৈতিক চাপে টিকে থাকতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আওতায় আগামী জুনে পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকায় সফররত আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বৈঠকে এসব ইস্যু গুরুত্ব পায়। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যার মধ্যে যুদ্ধজনিত প্রভাব, ব্যাংক খাতের দুর্বলতা, পুঁজিবাজারের অস্থিরতা এবং নিম্ন কর-জিডিপি অনুপাত উল্লেখযোগ্য।
তিনি বলেন, এসব সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয় নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে। তবে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে আরোপিত শর্তগুলো একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে শর্তগুলো পূরণ করা হবে।
অন্যদিকে কৃষ্ণা শ্রীনিবাসন সরাসরি নতুন ঋণ চাওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও ইঙ্গিত দেন যে অর্থায়ন ও নীতিগত আলোচনা সমান্তরালভাবে এগোচ্ছে। তিনি বলেন, যে কোনো আর্থিক সহায়তার বিষয় নীতিগত সংস্কারের সঙ্গে সম্পর্কিত এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে।
সূত্র জানায়, আগামী এপ্রিলে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আইএমএফের বসন্তকালীন বৈঠকে ঋণ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। এরপর একটি মিশন ঢাকায় এসে মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করবে, যা আইএমএফের পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হবে। বাংলাদেশ জুনের বৈঠকেই কিস্তি ছাড় চাইলেও তা শেষ পর্যন্ত জুলাই পর্যন্ত গড়াতে পারে বলে আভাস পাওয়া গেছে।
বাংলাদেশের সঙ্গে আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। পরে এই কর্মসূচির আকার বেড়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত হয়। এখন পর্যন্ত পাঁচ কিস্তিতে ৩৬৪ কোটি ডলার ছাড় হয়েছে, আর বাকি রয়েছে ১৮৬ কোটি ডলার। গত বছরের ডিসেম্বরে ষষ্ঠ কিস্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত রয়েছে।
অর্থমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ তৈরি হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সক্ষম হয়েছে। দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে ছিল বলে তিনি দাবি করেন। তবে উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি মন্থর হয়ে পড়েছে, যা নতুন করে মূল্যায়ন করা হবে। অর্থনীতিকে স্থিতিশীল করতে উদারীকরণ, ব্যবসা সহজীকরণ এবং খরচ কমানোর মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার প্রতিফলন আগামী বাজেটে দেখা যাবে।
বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সহযোগিতা কামনা করে অর্থমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। সংযম ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান তিনি।
আইএমএফ প্রতিনিধি কৃষ্ণা শ্রীনিবাসনও বলেন, চলমান বৈশ্বিক সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বাংলাদেশের ওপরও প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে আইএমএফ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
মিজান/
পাঠকের মতামত:
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা









