ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬
Sharenews24

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি করতে সম্মত হয়েছে: ট্রাম্প

২০২৬ মার্চ ২৩ ২২:১৫:৪১
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি করতে সম্মত হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে নতুন করে আশাবাদের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আলোচনার বিষয়টি অস্বীকার করলেও তিনি ধারাবাহিকভাবে দাবি করে যাচ্ছেন যে, দুই দেশের মধ্যে যোগাযোগ হয়েছে এবং যুদ্ধ বন্ধে একটি চুক্তির দিকে অগ্রগতি রয়েছে।

সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো চুক্তি হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আলোচনার ফলাফল কী দাঁড়ায়, তার ওপরই সবকিছু নির্ভর করছে।

ট্রাম্প আরও বলেন, যদি এই আলোচনা সফল হয়, তাহলে তা ইরানসহ পুরো অঞ্চলের জন্য একটি ভালো সূচনা তৈরি করবে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে এবং প্রধান পয়েন্টগুলোতে দুই পক্ষ কাছাকাছি অবস্থানে রয়েছে।

এছাড়া ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, আলোচনার উদ্যোগ ইরানের পক্ষ থেকেই এসেছে এবং তারাই প্রথম যোগাযোগ করেছে।

অন্যদিকে, ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ইরান সরকার। তবে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না।

ট্রাম্প আরও জানান, সম্প্রতি ইসরাইলের নেতাদের সঙ্গেও তার কথা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে ইসরাইল সন্তুষ্ট থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের দাবির বিপরীতে ইরানের অবস্থান ভিন্ন। দেশটি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সংশ্লিষ্ট সূত্রগুলো আলোচনার বিষয়টি পুরোপুরি নাকচ করেছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে