ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬
Sharenews24

ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি

২০২৬ মার্চ ২৩ ২১:৪৯:৪৪
ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর সাম্প্রতিক আর্থিক চিত্রে মিশ্র ধারা দেখা যাচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের মুনাফা, নগদ প্রবাহ এবং নিট সম্পদ মূল্যে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর’২৫) আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এই খাতের ৩৪টি কোম্পানির মধ্যে মাত্র ৯টি প্রতিষ্ঠান আয়, ক্যাশ ফ্লো এবং নিট সম্পদ—এই তিনটি গুরুত্বপূর্ণ সূচকেই ইতিবাচক ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে।

তবে বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বাড়াতে সক্ষম হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, মূলত দক্ষ লজিস্টিক ব্যবস্থাপনা এবং পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের কারণে অনেক কোম্পানির ক্যাশ ফ্লোতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যা সামগ্রিক আর্থিক চিত্রে কিছুটা ভারসাম্য ফিরিয়েছে।

যেসব ৯টি কোম্পানি আয়, ক্যাশ ফ্লো ও নিট সম্পদ—এই তিন সূচকেই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে, তাদের বিস্তারিত তথ্য-উপাত্ত নিচে উপস্থাপন করা হলো:

এসিআই

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১১ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ১২ টাকা ১৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১২৮ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ৫ টাকা ৪৭ পয়সা, ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৮৫ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ১২৬ টাকা ৩৭ পয়সা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ৪ টাকা ১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৬ টাকা ৭ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ৯৬ পয়সা, ক্যাশ ফ্লো ছিল ৮৭ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ৫৪ টাকা ৮ পয়সা।

বিকন ফার্মা

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ৫৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩২ টাকা ৩২ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ৩ টাকা ৪৭ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ৮৬ পয়সা।

ইবনে সিনা

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ২৭ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ২৪ টাকা ৫৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৩৪ টাকা ৪১ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ৯ টাকা ৪৭ পয়সা, ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ২৫ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ১২৫ টাকা ৬৯ পয়সা।

নাভানা ফার্মা

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ১১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৮ টাকা ৩২ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ২ টাকা ২৫ পয়সা, ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১৬ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ৪৫ টাকা ২৯ পয়সা।

ওরিয়ন ইনফিউশন

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৮৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৯০ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা, ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২১ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৩৩ পয়সা।

ফার্মা এইড

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৯ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ১০ টাকা ১১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৪৯ টাকা ৫৪ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ১১ টাকা ৩২ পয়সা, ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৯৩ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ১৩৮ টাকা ৫৮ পয়সা।

রেনেটা

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ১২ টাকা ৮৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩১৩ টাকা ৪৮ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ১০ টাকা ৮৩ পয়সা, ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৬০ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ৩০৫ টাকা ৪৯ পয়সা।

স্কয়ার ফার্মা

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা, ক্যাশ ফ্লো হয়েছে ১৩ টাকা ১৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৬২টাকা ৪১ পয়সা। অন্যদিকে, আগের বছরের প্রথম দুই প্রান্তিকে ইপিএস ছিল ১৪ টাকা ৩২ পয়সা, ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ২৮ পয়সা এবং সম্পদ মূল্য ছিল ১৫৭ টাকা ৮৮ পয়সা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে