ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Sharenews24

যাচাইবিহীন সংবাদ প্রচারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের হুঁশিয়ারি

২০২৬ মার্চ ১৯ ১৫:০৯:৩৮
যাচাইবিহীন সংবাদ প্রচারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, বেসরকারি ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালককে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তবে বাংলাদেশ ব্যাংক এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ঘোষণা করেছে।

বিভ্রান্তিকর এ ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানিয়েছেন এসব তথ্য।

তিনি জানান, যাচাই-বাছাই ছাড়া প্রকাশিত অসত্য সংবাদ সাধারণ মানুষদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি এমন খবর দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে অনুরোধ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের যাচাইবিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকুন, যাতে জনগণ বিভ্রান্ত না হয় এবং আর্থিক খাতের স্থিতিশীলতা অক্ষুণ্ণ থাকে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে