শেয়ারবাজার সম্প্রসারণে বড় সংস্কারের পরিকল্পনা বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের উন্নয়নে বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী তিন বছরের মধ্যে শেয়ারবাজারের আকার বা মার্কেট ক্যাপিটালাইজেশন বর্তমানের ১০ শতাংশ থেকে বাড়িয়ে জিডিপির অন্তত ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি। এই লক্ষ্য অর্জনে কারিগরি ও নীতিনির্ধারণী বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে বিএসইসি ও এডিবির প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শেয়ারবাজারের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শেয়ারবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী ‘ক্যাপিটাল মার্কেট ডায়াগনস্টিক’ সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় জানানো হয়, দেশের শেয়ারবাজারে বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন জিডিপির মাত্র ১০ শতাংশের আশেপাশে রয়েছে, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম। আগামী তিন বছরের মধ্যে এই হারকে ৪০ শতাংশে উন্নীত করতে বৃহৎ ও আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কর সংস্কার এবং অন্যান্য নীতিগত পরিবর্তন আনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে বড় ঋণগ্রহীতাদের সরাসরি ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে শেয়ারবাজার থেকে অর্থায়নের সুযোগ তৈরি করতে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিএসইসির কার্যক্রমে পূর্ণ অটোমেশন ও ডিজিটালাইজেশন করার ওপর গুরুত্বারোপ করেছে কমিশন। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া শেয়ারবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম হিসেবে বন্ড মার্কেটকে শক্তিশালী করতে একটি ‘বন্ড গ্যারান্টি ফান্ড’ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এডিবি এই ফান্ড গঠনের সম্ভাব্যতা যাচাই এবং এর বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকে বিএসইসির কমিশনার ফারজানা লারুখ, পরিচালক মো. আবুল কালাম এবং এডিবির সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মানোহারি গুনাবর্ধনেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এডিবি প্রতিনিধিরা বাংলাদেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানের এবং বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করে সেগুলোর সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এই যৌথ উদ্যোগের ফলে ভবিষ্যতে একটি শক্তিশালী ও স্বচ্ছ শেয়ারবাজার গড়ে উঠবে।
এমজে/
পাঠকের মতামত:
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












