রাশিয়ার তেল আমদানিতে মার্কিন সবুজ সংকেত চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারের অস্থিতিশীলতার মধ্যে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাশিয়ার তেল আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার আবেদন করেছে সরকার। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী যুক্তি দেখান যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সাগরে আটকে পড়া রুশ জাহাজ থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্র যদি ভারতকে বিশেষ অনুমতি দিতে পারে, তবে বাংলাদেশের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত। ভারতের মতো এই সুবিধা পেলে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের স্বস্তি পাবে বলে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশের এই বিশেষ অনুরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে ওয়াশিংটনকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তা এখনও বহাল থাকায় বর্তমানে রুশ জ্বালানি আমদানি করা বাংলাদেশের জন্য জটিল হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা থেকে সৃষ্ট তেল ও গ্যাসের সরবরাহ ঝুঁকি কমাতে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার তেলের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
দীর্ঘ সময়ব্যাপী চলা এই বৈঠকে শুধু জ্বালানি নয়, বরং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা এবং সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষ পর্যালোচনার কথা জানায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি একটি দ্বিপাক্ষিক এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা নিয়ে সরকার বর্তমানে চুলচেরা বিশ্লেষণ করছে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই ভবিষ্যতে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সরকারের পক্ষ থেকে একাধিক বিকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী জানান, সংঘাতের মেয়াদ কতদিন হবে—স্বল্প, মধ্য নাকি দীর্ঘ—সেটি বিবেচনায় নিয়ে সরকার পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করে রেখেছে। বৈশ্বিক এই সংকটকালে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
মিজান/
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













