ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

মৌলভীবাজার জেলার বিএনপি সহ-সভাপতি গ্রেফতার

২০২৬ মার্চ ১৮ ২২:৪৭:০৪
মৌলভীবাজার জেলার বিএনপি সহ-সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকা থেকে মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের এই বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু কুমার দাশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি মনুমুখ ইউনিয়নের বাসিন্দা আব্দুল মুমিন বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তার ছেলে জসিম উদ্দিন ও হোসনা আক্তারকে মারধর এবং শ্লীলতাহানির গুরুতর অভিযোগ আনা হয়েছে। ওই মামলার অন্যতম প্রধান আসামি হিসেবে বিএনপি নেতা রায়হান মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত এই মামলায় রায়হান মিয়া (৩৯) ছাড়াও আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় রয়েছেন মোস্তাকিম মিয়া (১৯), মোকাদ্দির মিয়া (২১), আহাদ মিয়া (৬০), সিতার মিয়া (৪৫), বাদশা মিয়া (২৫), শাহজাহান মিয়া (২৩) এবং ফাহিম মিয়া (২০)। এজাহারভুক্ত এই আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গ্রেফতারকৃত এই বিএনপি নেতার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে হয়রানি ও এলাকায় প্রভাব খাটানো নিয়ে তার বিরুদ্ধে অসন্তোষ ছিল। শ্লীলতাহানির মামলায় তাকে গ্রেফতার করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে