×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঈদে সীমিত ব্যাংকিং! ১৮ ও ১৯ মার্চ চেক ক্লিয়ারিংয়ের নতুন নিয়ম

২০২৬ মার্চ ১২ ১৫:০৬:৩৫
ঈদে সীমিত ব্যাংকিং! ১৮ ও ১৯ মার্চ চেক ক্লিয়ারিংয়ের নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের ছুটির মধ্যে ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এ দুইদিন আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনের জন্য ব্যাংকগুলো সীমিত সংখ্যক কর্মী নিয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্যক্রম চালাবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

চেক নিষ্পত্তির সময়সূচি:

হাই ভ্যালু চেক (ব্যাচ/BSPS): ১১টার মধ্যে পাঠাতে হবে, নিষ্পত্তি হবে ১২:৩০টার মধ্যে।

রেগুলার ভ্যালু চেক: ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে, নিষ্পত্তি হবে ১টার মধ্যে।

আরটিজিএস ও বিইএফটিএন লেনদেন:

আরটিজিএস গ্রাহক লেনদেন: সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত।

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন: সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ব্যবস্থা রপ্তানি বিল ক্রয় ও পোশাক শিল্পের বেতন-ভাতা পরিশোধ সহজ করতে নেওয়া হয়েছে।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে