পুনরুজ্জীবনের পথে পিপলস লিজিং, স্বাভাবিক কার্যক্রমে ফেরার আশা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময়ের সংকট কাটিয়ে পুনরুদ্ধারের পথে এগোতে শুরু করেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আদালত এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি আবারও পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালু করার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উদ্ধারযোগ্য সম্পদ ও মোট দায়ের মধ্যে যে ঘাটতি রয়েছে তা পূরণে ৭৫০ কোটি টাকার সরকারি সহায়তা পাওয়া গেলে পুনরুদ্ধার কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।
পূর্বে ২০০৩ থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের সংকটে পড়ে। পরে হাইকোর্ট একপর্যায়ে অবসায়নের নির্দেশ দিলেও ২০২১ সালে সেই নির্দেশনা স্থগিত করে নতুন পরিচালনা পর্ষদ গঠনের সুযোগ দেওয়া হয়। নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির আর্থিক পুনর্গঠন ও কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে এখন পর্যন্ত খেলাপি ঋণগ্রহীতাদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে প্রায় ১ হাজার ৯০০ আমানতকারীর কাছে মোট ৮৪ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে কোম্পানির প্রধান কার্যালয় নিজস্ব ফ্লোরে স্থানান্তর করা হয়েছে, যার ফলে প্রতি মাসে প্রায় ১০ লাখ টাকা ভাড়া সাশ্রয় হচ্ছে।
এছাড়া করপোরেট শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্থগিত থাকা সাতটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমকে নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার চেষ্টা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি সংস্কার পরিকল্পনাও প্রস্তাব করা হয়েছে। এর আওতায় বিদ্যমান দায়সমূহকে নির্দিষ্ট সময়ের মধ্যে সুদমুক্ত কিস্তিতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হতে পারে। পাশাপাশি আমানতকারীদের পাওনার একটি অংশকে কোম্পানির শেয়ারে রূপান্তরের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। ভবিষ্যতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) নতুন করে ঋণ কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে অতীতে আর্থিক অনিয়মে জড়িত সাবেক পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত করে নতুন বিনিয়োগকারীদের কাছে ইস্যুর প্রস্তাবও বিবেচনায় রাখা হয়েছে।
পিপলস লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. সগির হোসেন খান জানিয়েছেন, উচ্চ আদালত ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আমানতকারীদের স্বার্থ রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রস্তাবিত ৭৫০ কোটি টাকার সহায়তা পাওয়া গেলে ২০২৬ সালের মধ্যেই প্রতিষ্ঠানটি আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে। তখন নিয়ম অনুযায়ী নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এবং সংবিধিবদ্ধ তরল সম্পদ (এসএলআর) বজায় রেখে প্রতিষ্ঠানটিকে একটি স্থিতিশীল ও লাভজনক আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।
মিজান/
পাঠকের মতামত:
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ









.jpg&w=50&h=35)


