×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঈদের আগে বড় সিদ্ধান্ত—আজ খোলা থাকবে যেসব ব্যাংক শাখা!

২০২৬ মার্চ ১৯ ১০:৪২:৫৩
ঈদের আগে বড় সিদ্ধান্ত—আজ খোলা থাকবে যেসব ব্যাংক শাখা!

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। মূলত ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত ১০ মার্চ এক প্রজ্ঞাপনে জানায়, নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংকের নির্বাচিত শাখাগুলো স্বল্পসংখ্যক জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করবে।

ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প-ঘন এলাকাগুলোর শাখাগুলো এই বিশেষ ব্যবস্থার আওতায় রয়েছে।

সময়সূচি:

অফিস সময়: সকাল ১০টা – দুপুর ২টা

গ্রাহক লেনদেন: সকাল ১০টা – দুপুর ১টা

জোহরের নামাজের বিরতি: ১:১৫ – ১:৩০

যেসব ব্যাংকের শাখা খোলা:

প্রাইম ব্যাংক: আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী, টঙ্গী

ইসলামী ব্যাংক: আগ্রাবাদ করপোরেট শাখা, হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস, নারায়ণগঞ্জ

ব্র্যাক ব্যাংক: মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর, সিদ্ধিরগঞ্জ

সিটি ব্যাংক: উত্তরবঙ্গ, রংপুর, পাবনা, বগুড়া

এনসিসি ব্যাংক: মতিঝিল, সাভার, জয়দেবপুর, বাইপাইল

শাহজালাল ইসলামী ব্যাংক: ফরেন এক্সচেঞ্জ শাখা

প্রিমিয়ার ব্যাংক: মতিঝিল, কাওরানবাজার, গুলশান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: চন্দ্রা, বিসিক, জুবিলি রোডসহ বিভিন্ন শিল্পাঞ্চল

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে