জনমত জরিপ: ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে, যেখানে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের প্রভাব ক্রমেই বিস্তৃত হচ্ছে।
এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম ২০০ ডলারের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও অন্তত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরাসরি কোনো পাল্টা হামলা না হলেও এর অর্থনৈতিক অভিঘাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অনুভূত হচ্ছে। জ্বালানি, পরিবহন ব্যয়, বিমান ভাড়া ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি মূল্যস্ফীতির চাপও বাড়ছে।
নতুন এক জনমত জরিপে দেখা গেছে, আমেরিকানদের বড় একটি অংশ দেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের বেশি মনে করেন, আগামী এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র একটি বড় অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে।
বুধবার (১৮ মার্চ) প্রকাশিত YouGov-এর জরিপ অনুযায়ী, ৪২ শতাংশ উত্তরদাতা মনে করেন আগামী ১০ বছরে সম্পূর্ণ অর্থনৈতিক পতনের সম্ভাবনা রয়েছে, যেখানে ৩৮ শতাংশ এ ধারণার সঙ্গে একমত নন।
এই উদ্বেগ রাজনৈতিক বিভাজনেও প্রতিফলিত হয়েছে। জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটদের ৫৩ শতাংশ অর্থনৈতিক পতনের আশঙ্কা করছেন, যেখানে রিপাবলিকানদের মধ্যে এ হার ২৮ শতাংশ। এছাড়া ৪৩ শতাংশ আমেরিকান মনে করেন দেশটি ইতোমধ্যেই মন্দার মধ্যে রয়েছে।
অর্থনীতি পরিচালনায় আস্থার দিক থেকেও নেতিবাচক চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ওপর তাদের কোনো আস্থা নেই। বিপরীতে ৩২ শতাংশ তার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং ১৮ শতাংশ কিছুটা আস্থা রাখেন।
১ হাজার ১১১ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর ২৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পরিচালিত এই জরিপটি এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন ইরানকে ঘিরে সংঘাত বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার চলাচল ব্যাহত হওয়ায় গত কয়েক সপ্তাহে তেলের দাম একাধিকবার ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানির এই উচ্চমূল্য সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, জাহাজ ও বিমান ভাড়ার ওপর প্রভাব ফেলবে, যা সামগ্রিক অর্থনীতিকে আরও চাপে ফেলতে পারে।
অন্যদিকে, সাম্প্রতিক অর্থনৈতিক সূচকগুলোও ধীরগতির ইঙ্গিত দিচ্ছে। বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বার্ষিক ০.৭ শতাংশ হারে বেড়েছে, যা আগের পূর্বাভাসের তুলনায় কম। এর আগে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৪.৪ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে ৩.৮ শতাংশ।
শ্রমবাজারেও চাপের লক্ষণ দেখা যাচ্ছে। গত মাসে প্রায় ৯২ হাজার কর্মী ছাঁটাই হয়েছে এবং বেকারত্বের হার বেড়ে ৪.৪ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে শ্রম বিভাগ।
তবে মুদ্রাস্ফীতি আপাতত স্থিতিশীল রয়েছে। বুধবার (১৮ মার্চ) Federal Reserve সুদের হার অপরিবর্তিত রাখে। সংস্থাটির প্রধান জেরোম পাওয়েল বলেন, ইরানকে ঘিরে সংঘাত শ্রমবাজারে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
সিরাজ/
পাঠকের মতামত:
- পুলিশ কর্মকর্তাদের সম্পদের উপর গোয়েন্দাদের চোখ
- নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ
- কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম
- তাহসিফের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন বাবা
- ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, সাড়া দিচ্ছে না দিল্লি
- ফোনে থাকা ৫টি অ্যাপেই খালি হতে পারে ব্যাংক একাউন্ট
- ক্যাশিয়ার থেকে এসআই, একযোগে ক্লোজড ২৮ পুলিশ সদস্য!
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভি লটারি নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক অ্যাক্সেসরিজ
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা













