ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬
Sharenews24

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইফতারে রাখবেন যেসব খাবার

২০২৬ মার্চ ১৪ ১১:৫৯:২৭
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইফতারে রাখবেন যেসব খাবার

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। বিশেষজ্ঞদের মতে, এই সময় যদি রোগীরা প্রাকৃতিক খাবারের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন, তাহলে ওষুধের ওপর নির্ভরতা কমে যায় এবং রোজা রাখার সময় কোনো শারীরিক সমস্যা দেখা দেয় না।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক খাবারসমূহ

১. জাম – পটাশিয়ামে ভরপুর এই ফল রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। মৌসুম না থাকলেও সংরক্ষিত জাম ব্যবহার করা যায়।

২. বিট – বিটের ফোলেট এবং নাইট্রিক অক্সাইড রক্তবাহিকাকে সুরক্ষা দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

৩. কুমড়ার বীজ – এতে থাকা ফাইবার, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক রক্তে শর্করার মাত্রা ও চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৪. রসুন – রসুনে থাকা অ্যালিসিন যৌগ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কার্যকর।

৫. কলা – পটাশিয়াম সমৃদ্ধ কলা প্রতিদিন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

৬. টক দই – প্রোবায়োটিকসমৃদ্ধ এই খাবার নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

৭. অন্যান্য খাবার – চিয়াসিড, ওটস, সাইট্রিক ফল, ডিম, আপেল, ব্রোকলি, টমেটো, বাদাম, ব্লুবেরি, পালং শাক ইত্যাদি প্রাকৃতিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর।

বিশেষ পরামর্শ

খাবারে লবণ কম ব্যবহার করুন।

রোজা রাখার সময় পর্যাপ্ত পানি পান করুন।

হালকা ও পুষ্টিকর খাবার খেতে হবে।

নিয়মিত হালকা ব্যায়াম ও হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে