ইরান আর আগের ইরান নেই: নেতানিয়াহু
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে ইরান আর আগের মতো নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইরান যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রায় দুই সপ্তাহের হামলায় ইরান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের কয়েকজন নিহত হয়েছেন এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে।
নেতানিয়াহুর দাবি, ২৮ ফেব্রুয়ারির হামলার ফলে ইরান তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পগুলোকে ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করার পরিকল্পনায় বড় বাধার মুখে পড়েছে।
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ–এর নেতা নাইম কাসেম সম্পর্কে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, “আমি এদের কারও জন্যই কোনো ‘লাইফ ইন্স্যুরেন্স’ নেব না।” তিনি আরও দাবি করেন, খামেনি রেভোলিউশনারি গার্ডদের নিয়ন্ত্রণে আছেন এবং এখনো জনসমক্ষে আসেননি। তার একটি বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ উপস্থাপকের মাধ্যমে পাঠ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রসঙ্গ টেনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “আমরা ইরানের জনগণের পাশে আছি।”নেতানিয়াহু আরও দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক জোট গঠনের সুযোগ তৈরি হয়েছে, যা অতীতে সম্ভব হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান যুদ্ধকে ইসরায়েলের পক্ষে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন নেতানিয়াহু। কারণ, চলতি বছরের শেষের দিকে দেশটির সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ঘোষণা ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার খবর পাওয়া যায়। একই সঙ্গে ইরানের সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডারও নিহত হন।
এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ১৩ দিন ধরে চলা হামলা–পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













