তেলের বাজার ‘নিয়ন্ত্রণের বাইরে’ যাওয়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক : টানা ১৫ দিন ধরে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় আকস্মিক বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, খারগ দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র। সেখানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট বলেন, খারগ দ্বীপে হামলার ফলে বৈশ্বিক তেলের বাজার ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, এই হামলার অর্থ হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ঝুঁকির মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। বিষয়টি এখন আর শুধু সামরিক বাহিনী বা সরকারকে দুর্বল করার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং ইরানের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে রাখতে খারগ দ্বীপকে কার্যত কৌশলগত চাপের মধ্যে রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ওই তেল অবকাঠামো লক্ষ্যবস্তু হলে ইরান মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
উল্লেখ্য, ইরান উপকূল থেকে প্রায় পাঁচ মাইল দূরে অবস্থিত খারগ দ্বীপ দিয়েই দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে দ্বীপটি অক্ষত ছিল বলে ধারণা করা হচ্ছিল।
মুসআব/
পাঠকের মতামত:
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার













