‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম থাকা যুবকের খোঁজে রেওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়া ভারতীয় যুবক ভদ্রেশকুমার চেতনভাই পটেল-এর খোঁজে এফবিআইর পুরস্কার বৃদ্ধি করেছে। যে কেউ তাকে ধরতে সাহায্য করবে, তাকে ১০ লাখ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯.২ কোটি টাকা) পুরস্কার দেওয়া হবে।
ভদ্রেশকুমারের জন্ম ১৯৯০ সালের ১৫ মে গুজরাটের বিরমগামে। ২০১৩ সালের নভেম্বরে তিনি পলক পটেলকে বিয়ে করেন। ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানেই বসবাস শুরু করেন তারা। মেরিল্যান্ডের হ্যানোভারের আরুন্ডেল মিলস বুলেভার্ডে একটি ডোনাট দোকানে চাকরি করতেন দম্পতি।
২০১৫ সালের ১২ এপ্রিল রাতের শিফটে দোকানের মধ্যে পলককে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করেন ভদ্রেশকুমার। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে পলকের অ্যাপার্টমেন্টে গিয়ে কিছু ব্যক্তিগত জিনিসপত্র এবং নগদ টাকা নিয়ে বের হন। একটি ট্যাক্সি ধরেন, যা তাঁকে নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হোটেলে পৌঁছে দেয়। পরের দিন সকালে হোটেল থেকে বের হয়ে নেওয়ার্ক পেন স্টেশনে পৌঁছান, সেখান থেকেই শেষ দেখা যায় তাঁকে।
এফবিআই জানিয়েছে, ভদ্রেশকুমার সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক। তদন্তকারীদের ধারণা, কানাডা, ভারত বা আমেরিকায় বিশেষ যোগাযোগের মাধ্যমে তিনি গা ঢাকা দিতে সক্ষম হয়েছেন। ২০১৭ সালের ১৮ এপ্রিল তার নাম এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় যুক্ত হয়।
বাল্টিমোরের ভারপ্রাপ্ত বিশেষ আধিকারিক জিমি পল বলেছেন, “আমরা আশা করছি ভদ্রেশকুমার পটেলের জন্য ১০ লাখ ডলারের পুরস্কারের ঘোষণা আমাদের অক্লান্ত অনুসন্ধানের প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং পলক পটেলকে ন্যায়বিচার দেওয়ায় আমাদের সাহায্য করবে।” তিনি আরও বলেন, “পটেলের অপরাধ এবং এফবিআইয়ের ১০ জন মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকার গুরুত্ব বোঝাতেই পুরস্কারের অর্থ বৃদ্ধি করা হয়েছে।”
এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা ১৯৫০ সালে শুরু হয়, জনসাধারণের সহায়তায় বিপজ্জনক পলাতকদের শনাক্ত করার জন্য। যারা ভদ্রেশকুমারের অবস্থান সম্পর্কিত তথ্য জানেন, তারা সরকারি নম্বর বা ওয়েবসাইটের মাধ্যমে এফবিআইকে জানাতে পারবেন। এফবিআই সতর্ক করেছে, জনসাধারণ সরাসরি অভিযুক্তকে ধরার চেষ্টা করবেন না।
মুসআব/
পাঠকের মতামত:
- পুলিশ কর্মকর্তাদের সম্পদের উপর গোয়েন্দাদের চোখ
- নম্বরপ্লেট লাগানোর নতুন সময়সীমা জানাল বিআরটিএ
- কাঁটা চামচ বিতর্কে এবার মুখ খুললেন মানসুরা আলম
- তাহসিফের মৃত্যুতে মামলা না করার বিষয়ে যা বললেন বাবা
- ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, সাড়া দিচ্ছে না দিল্লি
- ফোনে থাকা ৫টি অ্যাপেই খালি হতে পারে ব্যাংক একাউন্ট
- ক্যাশিয়ার থেকে এসআই, একযোগে ক্লোজড ২৮ পুলিশ সদস্য!
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভি লটারি নিয়ে আদালতের নতুন সিদ্ধান্ত
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক অ্যাক্সেসরিজ
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা













