ব্যাংকে আমানতে সর্বোচ্চ প্রবৃদ্ধি, তবে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি
নিজস্ব প্রতিবেদন: দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ২০২৫ সালের ডিসেম্বর শেষে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে একই সময়ে ঋণ বিতরণে তেমন গতি দেখা যায়নি। সঞ্চয়কারীদের আস্থা ধীরে ধীরে ফিরে আসায় ব্যাংকগুলোতে আমানত বাড়লেও উচ্চ সুদের হার, বিনিয়োগে ধীরগতি এবং খেলাপি ঋণের ঝুঁকির কারণে ব্যাংকগুলো ঋণ বিতরণে সতর্ক অবস্থানে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তফসিলি ব্যাংকগুলোর ত্রৈমাসিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে দেশের ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ লাখ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১১.৫১ শতাংশ বেশি।
এই প্রবৃদ্ধির ফলে দেশের ৬১টি ব্যাংকে মোট আমানতের পরিমাণ ২০ লাখ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মাহিউল ইসলাম বলেন, মানুষের মধ্যে ব্যাংকের প্রতি আস্থা ধীরে ধীরে ফিরে আসছে বলেই মনে হচ্ছে। তবে সব ব্যাংকে আমানতের প্রবাহ বাড়েনি। মূলত সাত থেকে আটটি ব্যাংকেই আমানতের বড় অংশ জমা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট আমানতের প্রায় ৬৯.৫২ শতাংশ রয়েছে বেসরকারি ব্যাংকগুলোতে, যার মধ্যে ইসলামী ধারার ব্যাংকও অন্তর্ভুক্ত। এর পরের অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিদেশি ব্যাংক।
২০২৪ সালে ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধি কিছুটা মন্থর হয়ে পড়েছিল। কয়েকটি ব্যাংকে বড় ধরনের ঋণ অনিয়ম এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে সমস্যার কারণে তখন আমানতকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। যদিও ওই সময় অধিকাংশ ব্যাংকই আমানতের ওপর উচ্চ সুদের হার দিচ্ছিল।
তখন দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংককে সরাসরি অর্থ সহায়তা দিতে হয়েছিল।
একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জানান, এখনো অনেক ব্যাংক নতুন আমানত সংগ্রহে চ্যালেঞ্জের মুখে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আরেকটি প্রতিবেদন ‘বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারলি’-তে বলা হয়েছে, মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমে আসায় পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের সঞ্চয় ভাঙার প্রবণতা কমেছে। ফলে মেয়াদি ও সঞ্চয়ী আমানতে অর্থ প্রবাহ বেড়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ব্যাংক আমানতের শক্তিশালী প্রবৃদ্ধি মানুষের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে আর্থিক সম্পদ রাখার প্রবণতা বাড়ার প্রতিফলন।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ও আস্থা কিছুটা বাড়ায় জনগণের ব্যাংকিং খাতের প্রতি বিশ্বাসও জোরদার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে আমানত বাড়লেও ঋণ প্রবৃদ্ধি তুলনামূলকভাবে ধীর ছিল। ২০২৫ সালে ব্যাংকগুলো মোট ১৭ লাখ ৭৭ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা আগের বছরের তুলনায় ৫.৬০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের মতে, খেলাপি ঋণের উচ্চ ঝুঁকি, কঠোর মুদ্রানীতি এবং উচ্চ সুদের হারের কারণে ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে। এর পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ চাহিদাও কিছুটা কম থাকায় ঋণ প্রবৃদ্ধি ধীর গতিতে এগিয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


