ইফতারে কোন শরবত শরীরের জন্য ভালো জানালেন পুষ্টিবিদ
নিজস্ব প্রতিবেদক : রমজানে ইফতারে খেজুরের পর অনেকেই বিভিন্ন ধরনের শরবত পান করে রোজা ভাঙেন। সাধারণত এসব শরবত তৈরিতে সাদা চিনিই বেশি ব্যবহার করা হয়। তবে স্বাস্থ্য সচেতনদের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রশ্ন—ইফতারে চিনি নাকি গুড়ের শরবত বেশি নিরাপদ?
এ বিষয়ে রাজধানীর ড্রিম ফার্টিলিটি কেয়ার ও হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালের পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা এক সাক্ষাৎকারে জানান, সাদা চিনি মূলত শরীরে শুধু ক্যালরি সরবরাহ করে। এতে প্রায় কোনো ভিটামিন বা মিনারেল থাকে না।
তার মতে, প্রতি এক চা চামচ সাদা চিনি থেকে প্রায় ২০ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। অতিরিক্ত চিনি খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস), বন্ধ্যত্ব সমস্যা, ডায়াবেটিস ও অতিরিক্ত ওজনসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
তিনি বলেন, চিনির তুলনায় আখের গুড় বা খেজুরের গুড় তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। কারণ গুড়ে সামান্য পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে এটিও মূলত চিনিজাতীয় খাবার হওয়ায় অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। গুড়ের গ্লাইসেমিক প্রভাবও তুলনামূলক বেশি।
পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা জানান, আখের গুড়, খেজুরের গুড় এবং তালের গুড় তুলনামূলক ভালো বিকল্প। তবে বাজার থেকে গুড় কেনার সময় ভেজাল বা রাসায়নিক মেশানো আছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরি।
তার মতে, এসবের মধ্যে খেজুরের গুড় সাধারণত কম প্রক্রিয়াজাত এবং এতে কিছুটা বেশি মিনারেল থাকে। তবে অবশ্যই খাঁটি ও ভেজালমুক্ত গুড় বেছে নেওয়া উচিত।
পুষ্টিবিদদের মতে, রমজানে ইফতারে অতিরিক্ত চিনি বা গুড়ের শরবত পান না করে মিষ্টি স্বাদের জন্য খেজুর খাওয়া ভালো। এছাড়া লেবু-পানি, পাতলা ফলের রস, টক দই বা দইয়ের শরবত, ডাবের পানি কিংবা ওরাল স্যালাইন পান করাও শরীরের জন্য উপকারী।প্রয়োজনে প্রাকৃতিক মিষ্টি হিসেবে স্টেভিয়া পাতাও ব্যবহার করা যেতে পারে। যদিও এতে স্বাদে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- ইফতারে কোন শরবত শরীরের জন্য ভালো জানালেন পুষ্টিবিদ
- ইরানকে সতর্কবার্তা দিল সৌদি আরব
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- ডিভিডেন্ড ঘোষণায় সংশোধনী আনল পাইওনিয়ার ইন্স্যুরেন্স
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের তথ্য প্রকাশ
- ‘গানবাজনা হারাম’—৩৪ জনের স্বাক্ষরে গ্রামে জারি নোটিশ
- ইবিএল–মেটলাইফের ‘ব্যানক্যাশিওরেন্স অ্যাওয়ার্ডস নাইট
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- রমজানে নারীর ইতিকাফের বিধি-বিধান
- হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে
- ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড
- হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে যা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী
- হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান
- মাত্র ২ মিনিটেই আপনার জাকাতের হিসাব করুন
- ভাঙা আ.লীগ অফিসে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
- খামেনির ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে হটাৎ পোস্ট
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা
- তারেক রহমানের ফ্লাইটে মিলেছে বড় ত্রুটি
- আজ ঐতিহাসিক বদরযুদ্ধের দিন
- ‘ঢাবি না থাকলে নেপালে সরকার গঠন হতো না!’
- ইফতারের সময় ভয়ংকর ভুলে হাসপাতালে তিনজন
- বাংলাদেশিদের জন্য নতুন বার্তা যুক্তরাষ্ট্রের
- যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান
- ‘শেষ পোস্টে’ স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভিনেতা
- একাত্তর নিয়ে নতুন বিতর্ক! যা লিখলেন ডাকসু নেতা
- রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ‘কীসের বিনিময়ে মন্ত্রী?’—নির্বাচন ঘিরে নতুন প্রশ্ন সারজিস আলমের
- বিদায় বেইলি রোড: শফিকুল আলমের আবেগঘন স্ট্যাটাস
- নিম্ন আয়ের মানুষের হরলিক্স প্রীতিতে ইউনিলিভারের বাজিমাত
- ন্যাশনাল ফিডের অর্থ কেলেঙ্কারি: লোকসান লুকাতে হিসাব গোপন
- ‘হাসনাতের বাসায় অভিযান’ নিয়ে যা জানা গেল
- ব্যাংক এজেন্ট অপহরণ করে ২০ লাখ টাকা দাবি
- আজ থেকেই বদলে গেল তেল কেনার নিয়ম, না জানলে বিপদে পড়বেন
- কুমিল্লা বোর্ডে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি স্থগিত
- ঈদের ছুটি কতদিন, যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- ট্রাম্পের পরিকল্পনায় ইরানে অভিযান চালাবে কুর্দি বাহিনী
- পোশাক রপ্তানিতে অর্থপাচারের নতুন সিন্ডিকেট
- ইকরার আত্মহত্যা: ফাটিয়ে দিলেন শবনম ফারিয়া
- পাকিস্তান সিরিজের ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে জামায়াতের সেক্রেটারি যা করলেন
- ইরান যুদ্ধে জয় পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে
- প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ
- ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচনে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল
- সেই শিক্ষিকার দেহে ২০ আঘাতের চিহ্ন, এজাহারে চাঞ্চল্যকর তথ্য
- জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি ছেড়ে দিলেন আরও ৭ নেতা
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- যে ৬ জিনিস থাকলে পাবেন না ‘ফ্যামিলি কার্ড’
- সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর














