রমজানে নারীর ইতিকাফের বিধি-বিধান
নিজস্ব প্রতিবেদক : রমজানে আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি হলো ইতিকাফ। সাধারণত রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া, যা মূলত পুরুষদের জন্য মসজিদকেন্দ্রিক একটি আমল। কোনো মহল্লা বা এলাকায় অন্তত একজন পুরুষ ইতিকাফ করলে পুরো এলাকার পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে যায়। আর কেউ ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে। (ফাতাওয়া হিন্দিয়া: ১/২১১, আদ্দুররুল মুখতার: ২/৪৪৪)
নারীরা কি ইতিকাফ করতে পারবেন?
ইতিকাফ শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ নয়। শর্তসাপেক্ষে নারীরাও ইতিকাফ করতে পারেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন এবং তাঁর ইন্তেকালের পর তাঁর স্ত্রীগণও ইতিকাফ পালন করতেন। (আলফিয়্যাতুল হাদিস: ৫৪৬)
তবে নারীদের জন্য ইতিকাফ সুন্নত নয়, বরং মোস্তাহাব। কারণ রাসুল (সা.)-এর স্ত্রীগণ ইতিকাফের জন্য তাঁর অনুমতি গ্রহণ করেছিলেন। এতে বোঝা যায়, নারীদের ক্ষেত্রে স্বামী বা অভিভাবকের অনুমতি নেওয়া জরুরি। (আলবানি, কিয়ামু রমজান: ২৯)
কখন নারীর ইতিকাফ না করাই উত্তম
যদি কোনো নারীর স্বামী গুরুতর অসুস্থ হন এবং তাঁর সেবাযত্ন প্রয়োজন হয়, তাহলে সে অবস্থায় ইতিকাফে বসা উচিত নয়। একইভাবে ছোট সন্তান থাকলে এবং তাদের দেখাশোনার জন্য অন্য কেউ না থাকলে নারীর ইতিকাফ করা অনুচিত বলে মনে করা হয়। (আহকামে রমজান ও জাকাত: ৬৪)
তবে সব পরিস্থিতি স্বাভাবিক থাকলে যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামীর উচিত নয় স্ত্রীকে ইতিকাফে বাধা দেওয়া বা এই সওয়াব থেকে বঞ্চিত করা। (বাদায়েউস সানায়ে: ২/২৭৪)
নারীরা কোথায় ইতিকাফ করবেন
নারীরা সাধারণত মসজিদে নয়, বরং নিজের ঘরে ইতিকাফ করেন। ঘরের যে জায়গায় নিয়মিত নামাজ আদায় করা হয়, সেই নির্ধারিত স্থানে ইতিকাফ করা উত্তম। যদি আগে থেকে নির্দিষ্ট জায়গা না থাকে, তাহলে একটি স্থান নির্ধারণ করে সেখানে ইতিকাফে বসতে হবে। (ফাতাওয়া হিন্দিয়া: ১/২১১)
ইতিকাফ অবস্থায় যা করা যাবে
ইতিকাফে থাকা অবস্থায় নারী নির্ধারিত স্থানেই ইবাদত করবেন। প্রয়োজন ছাড়া সেই স্থান ত্যাগ করা যাবে না। তবে খাবার পৌঁছে দেওয়ার কেউ না থাকলে খাবার আনার জন্য অল্প সময়ের জন্য বের হওয়া জায়েজ। খাবার ও পানাহারও নির্ধারিত স্থানেই করা উত্তম। (হেদায়া: ১/২৩০)
এ সময় ঘরের অন্যান্য সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া বা প্রয়োজন হলে কারও সঙ্গে কথা বলা যাবে। রান্নার লোক না থাকলে নির্ধারিত স্থানে বসে রান্না করাও অনুমোদিত। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া: ১৫/৩৩৪)
ইতিকাফ অবস্থায় যা করা যাবে না
ইতিকাফ চলাকালে স্বামীর সঙ্গে দাম্পত্য ঘনিষ্ঠতা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে স্বামী চাইলে পাশে থাকতে পারেন। (ফাতাওয়ায়ে শামি: ৩/৪৪২)
এ ছাড়া শিরক বা কুফরিতে লিপ্ত হওয়া, অজ্ঞান বা পাগল হয়ে যাওয়া, মাতাল হওয়া, ঋতুস্রাব শুরু হওয়া, সন্তান প্রসব বা গর্ভপাত হলে ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। (আহসানুল ফাতাওয়া: ৪/৫০২)
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব













