ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

‘হাসনাতের বাসায় অভিযান’ নিয়ে যা জানা গেল

২০২৬ মার্চ ০৬ ১৯:৪০:৫২
‘হাসনাতের বাসায় অভিযান’ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-এর বাসায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে—এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে জানা গেছে, এই দাবি সঠিক নয়।

ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি হাসনাত আবদুল্লাহর বাসার নয় এবং তার বাসায় এ ধরনের কোনো অভিযানও চালানো হয়নি। প্রকৃতপক্ষে, ভিডিওটি সাভারে যৌথ বাহিনীর একটি অভিযানের দৃশ্য।

অনুসন্ধানে দেখা যায়, গত ৯ ফেব্রুয়ারি একাত্তর টেলিভিশন-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। সেই প্রতিবেদনে সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর সাবেক ছাত্রদল নেতা নাহিদসহ তিনজনকে অস্ত্রসহ গ্রেফতারের তথ্য তুলে ধরা হয়।

এ ঘটনায় গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের বিষয়ে দেশের মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফলে স্পষ্ট হয়েছে, সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার তিন সহযোগীকে গ্রেফতারের ঘটনাকে ভুলভাবে হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া দাবি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে