ব্যাংক এজেন্ট অপহরণ করে ২০ লাখ টাকা দাবি
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরে ডাচ-বাংলা ব্যাংকের এক এজেন্টকে তুলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ভুক্তভোগী দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, সোনাপুর গ্রামের কালা মিয়ার ছেলে মিলন মিয়া এবং নুরপুর গ্রামের সুজাফর মিয়ার ছেলে লিটন মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার নুরপুর গ্রাম থেকে বাদাঘাট বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট শাখায় যাওয়ার পথে দেলোয়ার হোসেনকে রাস্তা থেকে তুলে নিয়ে যান আফতাব উদ্দিন ও তার সহযোগীরা। পরে বাদাঘাট বাজারে আফতাবের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে ধারালো কিরিচ দিয়ে মাথা ও ডান হাতে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুক, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদারসহ বাজারের ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে আহত দেলোয়ারকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, আফতাব উদ্দিন তার এক ভাগ্নের মাধ্যমে আগে ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন, যা পরিশোধ করেননি। পরে ব্যবসার জন্য আরও ৮ লাখ টাকা ধার চেয়ে বিভিন্ন সময় চাপ দেন। এতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে অপহরণ করে নির্যাতন করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন। তিনি দাবি করেন, জমি সংক্রান্ত একটি বিরোধের মীমাংসার জন্য দেলোয়ারকে তার অফিসে ডেকে আনা হয়েছিল। মারধরের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, দেলোয়ার নিজেই নাটক সাজিয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশংকর পাল জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এছাড়া আফতাব উদ্দিন ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আরও একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- রিকশা থামাতেই পিস্তল তাক, মুহূর্তে উধাও ২ লাখ টাকা
- টানা দরপতনের পর সামান্য উত্থান, সতর্ক বিনিয়োগকারীরা
- আমরা নেটওয়ার্কের দুই বোর্ড সভার তারিখ পরিবর্তন
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল
- মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ
- অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম
- ‘ব্লাড মুন’-এর মতো দৃশ্য আজ, বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে
- ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













