ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে জামায়াতের সেক্রেটারি যা করলেন

২০২৬ মার্চ ০৬ ১৫:১০:৪৯
খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে জামায়াতের সেক্রেটারি যা করলেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ ইরান অ্যাম্বাসিতে সংরক্ষিত খোলা শোক বইতে শুক্রবার (৬ মার্চ) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করেছেন। এই সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মহান আল্লাহ যেন তাদের প্রতি তার অসীম রহমত নাযিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।”

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান।

শোক বইয়ে সই করার মাধ্যমে তারা খামেনির প্রতি সম্মান জানিয়ে মুসলিম উম্মাহর ঐক্য ও সহমর্মিতার প্রতীক হিসেবে এই কর্মসূচি সম্পন্ন করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে