ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
Sharenews24

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০২৬ মার্চ ০৬ ১৫:২২:৩৪
শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নে আগামীকাল, শনিবার (৭ মার্চ), সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এই বিভ্রাটের কারণ হিসেবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজকে উল্লেখ করেছে।

ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম জানান, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি সংস্কার কাজের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সঞ্চালন লাইনের ত্রুটিমুক্ত রাখা এবং আসন্ন গরমের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।

বিদ্যুৎ সংযোগ নির্ধারিত সময়ে শেষ না হলে সময় বাড়তে পারে। গ্রাহকদের বিকল্প আলোর ব্যবস্থা ও পানির পাম্পসহ অন্যান্য জরুরি বৈদ্যুতিক কাজ সকাল ৮টার আগে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে