পোশাক রপ্তানিতে অর্থপাচারের নতুন সিন্ডিকেট
নিজস্ব প্রতিবেদক: রপ্তানির আড়ালে বিপুল অঙ্কের অর্থপাচারের অভিযোগ উঠেছে রপ্তানিকারক সিরাজুল ইসলামের বিরুদ্ধে। তিনি এস ইসলাম হোম অ্যান্ড ফ্যাশন লিমিটেডের কর্ণধার। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-র প্রাথমিক পরিদর্শন প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রায় ৫৮ লাখ ২২ হাজার মার্কিন ডলার থেকে ৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার পর্যন্ত অর্থপাচারের আশঙ্কা রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭০ কোটি থেকে ৮৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)।
২০২৩ সাল থেকে ২২৭টি ইএক্সপি বা রপ্তানি চালানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় ৭৫ লাখ ৭৮ হাজার মার্কিন ডলারের পোশাক রপ্তানি দেখানো হয়েছে। তবে পণ্যের এইচএস কোডভিত্তিক তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারদরের তুলনায় রপ্তানিকৃত পণ্যের ইউনিট মূল্য ১ দশমিক ৭৮ গুণ থেকে ১০ দশমিক ৬৪ গুণ পর্যন্ত কম দেখানো হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, প্রকৃত রপ্তানি মূল্য ১ কোটি ৩৪ লাখ থেকে ৮ কোটি ৬ লাখ মার্কিন ডলার হতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রতি পিস টি-শার্ট, প্যান্ট বা ট্রাউজারের মূল্য ১ থেকে ১.৫০ মার্কিন ডলার দেখানো হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক বাজারমূল্য সাধারণত এর চেয়ে অনেক বেশি। একই গন্তব্যে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ইনভয়েস ইস্যুর মাধ্যমে বড় চালানকে ছোট অংশে ভাগ করার ঘটনা শনাক্ত হয়েছে, যা শুল্ক নজরদারি এড়ানোর কৌশল হতে পারে।
বিএফআইইউর পর্যবেক্ষণে দেখা গেছে, রপ্তানির অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে জমা হওয়ার পরপরই তা নগদে উত্তোলন করা হয়েছে। ২০২০ সালের আগস্টে হিসাব খোলার পর থেকে চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত প্রায় ৪৮ কোটি ৯৪ লাখ টাকা জমা হয়েছে এবং প্রায় সমপরিমাণ অর্থ উত্তোলন হয়েছে। ফরেন বিল পারচেজ ও নগদ জমার অর্থ একই দিনে বা অল্প সময়ে উত্তোলনের একাধিক দৃষ্টান্ত পাওয়া গেছে, যা অর্থের প্রকৃত উৎস ও গন্তব্য আড়াল করার চেষ্টা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরাজুল ইসলাম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিবন্ধিত ‘মোহাম্মদ সিরাজুল গার্মেন্টস ট্রেডিং এলএলসি’-এর মালিক। রপ্তানি চালানের বড় অংশ ওই প্রতিষ্ঠানের অনুকূলে দেখানো হয়েছে। তবে বিদেশে বিনিয়োগ বা কোম্পানি গঠনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের কোনো তথ্য ব্যাংক নথিতে পাওয়া যায়নি। এর মাধ্যমে ট্রেড-বেজড মানি লন্ডারিংয়ের ঝুঁকি থাকতে পারে।
এছাড়া, জাহাজীকরণের চার মাস পার হলেও ৭৪টি রপ্তানি বিলের বিপরীতে ৩৫ লাখ ২৯ হাজার মার্কিন ডলার দেশে ফেরত আসেনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা। এটি বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধের শামিল হতে পারে।
গোয়েন্দা ইউনিটের পর্যবেক্ষণে আরও দেখা গেছে, দুবাইভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠানের ‘নোটিফাই পার্টি’ হিসেবে মালয়েশিয়ার একটি তৃতীয় প্রতিষ্ঠানের নাম রয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে, মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স রপ্তানি মূল্য প্রত্যাবাসনের নামে দেশে পাঠানো হয়েছে কিনা, অথবা অবৈধ হুন্ডি বা হাওলা পদ্ধতির কোনো সংশ্লেষ আছে কিনা—তা তদন্তের মাধ্যমে যাচাই প্রয়োজন।
সার্বিকভাবে আন্ডার ইনভয়েসিং, সম্পর্কিত প্রতিষ্ঠানের মধ্যে অস্বাভাবিক লেনদেন, রপ্তানি মূল্য দেশে ফেরত না আসা এবং নগদ লেনদেনের মতো বিষয়গুলো গভীর তদন্ত দাবি করে। বিষয়টি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে এবং প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে
মিজান/
পাঠকের মতামত:
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি










