ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

পতনের বাজারেও হল্টেড ৫০ শতাংশ কোম্পানি

২০২৬ মার্চ ০১ ১৪:৪৬:৫৯
পতনের বাজারেও হল্টেড ৫০ শতাংশ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : ইরানে যুক্তরাষ্ট ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাবে আজ (০১ মার্চ) সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩০টির, যার মধ্যে ৫০শতাংশ বা ১৫ কোম্পানির শেয়ার হল্টেড হয়ে যায়। বিনিয়োগকারীদের কাছে ব্যাপক চাহিদায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করতে দেখা গেছে। আজ এই ১৫ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস, নর্দার্ন জুট, বিআইএফসি, ফ্যামিলিটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, তুংহাই নিটিং, নূরানী ডাইং, এপোলো ইস্পাত, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং এবং প্রিমিয়ার লিজিং।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল ব্যাংক এবং প্রাইম ফাইন্যান্সের। কোম্পানিটি ২টির মধ্যে ন্যাশনাল ব্যাংকের ৫০ পয়সা বা ১০ শতাংশ ও প্রাইম ফাইন্যান্সের ৪০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৫ টাকা ৫০ পয়সা ও ৪ টাকা ৪০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে শাইনপুকুর সিরামিকসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে নর্দার্ন জুটের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৮ টাকা ৪০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিআইএফসির ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ফ্যামিলিটেক্সের ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৫০ পয়সা বা ৯.০৯ শতাংশ, তুংহাই নিটিংয়ের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, নূরানী ডাইংয়ের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, এপোলো ইস্পাতের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে