যে কারণে কমছে পেঁয়াজ-রসুনের দাম
নিজস্ব প্রতিবেদক : তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজ ও রসুনের দাম কমেছে। মোকামে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি দেশি পেঁয়াজ ১৫ টাকা কমে বর্তমানে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে দেশি রসুনের দাম কেজিপ্রতি ১০০-১২০ টাকা থেকে কমে ৭০ টাকায় নেমে এসেছে। তবে আদার দাম এখনো তুলনামূলক বেশি, কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
রমজান মাসে নিত্যপণ্যের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বাজারে কেনাকাটা করতে আসা রফিকুল ইসলাম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে কিছু নিত্যপণ্যের দাম কমেছে। গত সপ্তাহে তিনি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলেও এখন ২৮ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। একইভাবে রসুনের দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকলে সাধারণ মানুষের জন্য তা বড় স্বস্তির বিষয় বলে তিনি মন্তব্য করেন।
হিলি বাজারের বিক্রেতা রায়হান কবির জানান, মোকামে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তারা কম দামে পণ্য কিনতে পারছেন এবং সেই অনুযায়ী খুচরা বাজারে বিক্রি করছেন। তবে রমজান মাস হওয়া সত্ত্বেও প্রত্যাশিত ক্রেতা নেই বলে জানান তিনি। তার মতে, খুচরা বাজারের পাশাপাশি মোকাম পর্যায়ে নিয়মিত অভিযান চালালে নিত্যপণ্যের দাম আরও কমে আসতে পারে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে হিলিসহ আশপাশের বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মুসআব/
পাঠকের মতামত:
- আদালতের রায়ে এনসিপি নেত্রীর বড় জয়
- ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, আলোচনায় যেসব নাম
- লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ইউএসএফ
- সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুখবর—নতুন বেতন স্কেল
- পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ৫ নেতা
- ‘হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস বাই বাই’
- শক্তিশালী আর্থিক ভিত্তিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং
- ট্রাম্প-তুলনায় মমতা! দিলীপ ঘোষের বক্তব্যে বিতর্ক চরমে
- শেয়ারহোল্ডার পরিচালক যুক্ত হওয়ায় ডিভিডেন্ডে স্বস্তি পেল উত্তরা ব্যাংক
- সেই বালিশ কাণ্ডে অডিট রিপোর্টে প্রধানমন্ত্রীর মন্তব্য
- ব্যাংকে টাকা রাখাও ঝুঁকিপূর্ণ: জেনে নিন নিরাপদ ব্যাংকের তালিকা
- কমার ২৪ ঘণ্টার মাথায়ই বাড়ল সোনার দাম
- বিএনপির কৌশলে ব্যর্থ “বড় পরিকল্পনা”
- পদ ছাড়বেন না মমতা, রহস্যময় মন্তব্য শুভেন্দুর
- ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ইন্ট্রাকোর সম্পদ হিসাব নিয়ে প্রশ্ন, তদন্তে নামল বিএসইসি
- বিএসইসির অনুমোদনে তাকাফুল ইন্সুরেন্সে নতুন দুই স্বতন্ত্র পরিচালক
- ৩ দিনে রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়সীমা জানালেন মির্জা ফখরুল
- রুনা লায়লার মৃত্যুর খবর নিয়ে চাঞ্চল্য
- লোকসানের পাহাড়ে মেঘনা সিমেন্ট, উৎপাদন প্রায় বন্ধ
- নির্বাচন নিয়ে বড় স্বীকৃতি দিলেন সেনাপ্রধান
- চট্টগ্রামের এসপি হলেন ডিসি মাসুদ
- যেভাবে ‘থালাপতি’ উপাধি পেলেন বিজয়
- গৃহকর্মী থেকে বিধায়ক বিজেপির চমকপ্রদ প্রার্থী!
- পরাজয়ের পরও চেয়ারে বসার ঘোষণা মমতার!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- পরিচালন ব্যয় বৃদ্ধিতে মুনাফা কমেছে এসিআই ফরমুলেশনসের
- শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত
- ভারত না চীন প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে চাঞ্চল্য
- ১০৮ আসন পেয়েও অনিশ্চিত বিজয়ের সরকার গঠন
- আর্থিক সক্ষমতায় স্থিতিশীল রবি আজিয়াটা
- ভিন্ন মত, এক লক্ষ্য—সংসদে মিললো দুই নেত্রী
- অনিয়মে ট্রেক বাতিল, গ্রাহকদের দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ‘নিহত’ আয়েশা ৭ বছর পর জীবিত উদ্ধার
- সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা
- ০৫ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- মধ্যপ্রাচ্য সংকটে শেয়ারবাজারে ধস না হলেও স্থবিরতা স্পষ্ট
- ০৫ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৫ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘মাছ-মাংস খেতে বারণ কোরো না’
- বাংলাদেশ ব্যাংকের বড় নির্দেশনা—না মানলে ঝুঁকি
- পে-স্কেল নিয়ে সুখবর দিল সরকার
- স্বাস্থ্যের জন্য চা নাকি কফি—চূড়ান্ত বিশ্লেষণ
- মমতার পরাজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্কে বড় পরিবর্তনের ইঙ্গিত
- মেয়ের মৃত্যুর পর রাজনীতিতে চমক—কে এই রত্না দেবনাথ?
- ১০–১১% রিটার্ন! নতুন বিকল্পে ঝুঁকছে বিনিয়োগকারীরা
- শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্ত—সংসদে যাচ্ছেন নুসরাত
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংকের চাকরির টাকা কি হারাম, যা বললেন শায়খ আহমাদুল্লাহ
- ৫ মিনিটের অনুমতি কিন্তু শেষ হলো বড় চমক দিয়ে
- উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- গোল্ডেন সনের তৃতীয় প্রান্তিক প্রকাশ













