ইউরোপে পোশাকের বাজারে বাড়ছে ‘ভলিউম’, কমছে ‘ভ্যালু’
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তৈরি পোশাকের বাজারে এক অদ্ভুত সমীকরণ লক্ষ্য করা গেছে। বাজারে পোশাকের সামগ্রিক সরবরাহ বাড়লেও আশঙ্কাজনকভাবে কমেছে একক পণ্যের গড় দাম।
ইইউর পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’-এর তথ্য বলছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে পোশাক আমদানি ২.১০ শতাংশ বেড়ে ৯০ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। পরিমাণের দিক থেকে এই প্রবৃদ্ধি ১৩.৭৮ শতাংশ হলেও, তীব্র প্রতিযোগিতার কারণে পোশাকের গড় একক দাম কমেছে ১০.২৭ শতাংশ। ইউরোপীয় ক্রেতাদের কঠোর দর কষাকষি এবং উচ্চমূল্যের পণ্যের অভাব এই দরপতনের প্রধান কারণ হিসেবে কাজ করেছে।
এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভিয়েতনাম নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। যখন অন্য দেশগুলো দাম কমাতে বাধ্য হচ্ছে, তখন ভিয়েতনাম তাদের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি একক পণ্যের দাম ৪.৫১ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। তুরস্ক ও মরক্কোও এই তালিকায় ইতিবাচক অবস্থানে রয়েছে। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, চীন থেকে উচ্চমূল্যের যে অর্ডারগুলো সরে আসছে, ভিয়েতনাম তা লুফে নিচ্ছে। বাংলাদেশের সঠিক প্রস্তুতি থাকলে ইইউ-র এই প্রিমিয়াম বাজার ধরা সম্ভব হতো, কিন্তু এখন আমরা সেই সুযোগ হারাচ্ছি।
বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায়, প্রতিকূলতা সত্ত্বেও বাজারে শক্ত অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। ২০২৫ সালে ইইউ-র বাজারে বাংলাদেশের রপ্তানি আয় ৫.৯৭ শতাংশ বেড়ে ১৯.৪১ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠ হলো, পণ্য রপ্তানির পরিমাণ ১০.২০ শতাংশ বাড়লেও আয় সেই অনুপাতে বাড়েনি। এর মূল কারণ হলো, বাংলাদেশের পোশাকের একক দাম ৩.৮৪ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বরে রপ্তানি মূল্য ও একক দাম উভয়ই ১১ শতাংশের বেশি কমে যাওয়ায় বড় ধরনের চাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ মূলত কম দামি পণ্যের বিপুল ভলিউম বা পরিমাণের ওপর নির্ভর করছে, যা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ।
প্রতিযোগী দেশ চীন, ভারত, পাকিস্তান ও কম্বোডিয়ার চিত্রও প্রায় একই রকম। চীনের রপ্তানি সামান্য বাড়লেও তাদের একক দাম কমেছে ৯.৩৮ শতাংশ। ভারতের রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশ হলেও দাম কমেছে ৫ শতাংশের কাছাকাছি। বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ ও সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের মতে, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আমরা উচ্চমূল্যের পোশাকের ক্রেতা ধরতে পারছি না। বাজার অংশীদারিত্ব থাকলেও একক দাম কমে যাওয়াটা আমাদের জন্য একটি সতর্কবার্তা। ভারত-ইইউ বাণিজ্যিক চুক্তির ফলে ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও কঠিন হবে, তাই দ্রুত পণ্যের বৈচিত্র্য ও দক্ষতা না বাড়ালে ভ্যালুর লড়াইয়ে বাংলাদেশ আরও পিছিয়ে পড়তে পারে।
মামুন/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













