ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণে হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৭:৩৫:৪৯
প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণে হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি (Premier Cement Mills PLC)-এর সঙ্গে দুটি সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণ (Amalgamation) পরিকল্পনার অনুমোদন দিয়েছেন মহামান্য হাইকোর্ট। কোম্পানি সূত্রে জানা গেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডকে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির সঙ্গে একীভূত করার স্কিম অব অ্যামালগামেশন অনুমোদন করেছেন।

এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এর আগে অনুষ্ঠিত এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম)-এ শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর বিষয়টি আদালতের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। হাইকোর্ট ডিভিশন কোম্পানি অ্যাক্ট, ১৯৯৪-এর ২২৮ ধারা ও ২২৯ ধারার আওতায় দায়ের করা আবেদন (কোম্পানি ম্যাটার নং–৫২৩ অব ২০২৫) পর্যালোচনা শেষে একীভূতকরণ পরিকল্পনাটি অনুমোদন দেন।

আদালত সূত্রে জানা যায়, এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ১২ নভেম্বর এবং ২৭ নভেম্বর। পরবর্তীতে ২০২৬ সালের ২৬ জানুয়ারি হাইকোর্ট ডিভিশন একীভূতকরণ সংক্রান্ত চূড়ান্ত রায় ও আদেশ প্রদান করেন। ওই আদেশে উল্লেখিত শর্ত ও নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের সাপেক্ষে এই অনুমোদন কার্যকর হবে।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাইকোর্টের চূড়ান্ত রায় ও আদেশের সার্টিফায়েড কপি প্রতিষ্ঠানটি হাতে পেয়েছে ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে।

এই একীভূতকরণের মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি একটি শক্তিশালী করপোরেট কাঠামোর আওতায় কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে উৎপাদন সক্ষমতা, পরিচালন দক্ষতা এবং আর্থিক অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে