ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৭:২৭:২৮
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আবারও হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সিলেট এলাকায় ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে, অবস্থান অক্ষাংশ ২৪.৮৫° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭° পূর্বে। সিলেট শহর থেকে ভূমিকম্পের কেন্দ্র পর্যন্ত দূরত্ব প্রায় ২১ কিলোমিটার।

এনসিএস এক্সে দেওয়া পোস্টে জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে হালকা প্রকৃতির হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়নি এবং এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভলক্যানো ডিসকাভারি সংস্থাও ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে