ঝাড়ু হাতে নারী নেত্রীরা, সর্বমিত্রের পোস্টে নতুন বিতর্ক
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের একটি ‘আপত্তিকর’ পোস্টকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রদল ও বামপন্থি সংগঠনগুলো। এসব মিছিলে নারী নেত্রীদের হাতে ঝাড়ু থাকার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা।
রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন।
পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন,“ছাত্রদল ও বামপন্থি সংগঠনের নারী নেত্রীরা আজ ঝাড়ু মিছিল করেছেন। কর্মজীবী নারীদের নিয়ে করা বাজে মন্তব্য পুরো নারী সমাজের প্রতি সরাসরি অসম্মান। নারী তার অধিকার নিয়ে বাঁচবে, লড়াই করবে—নারী কারও দাস হয়ে বাঁচবে না।”
তিনি আরও লেখেন,“গৃহস্থালির কাজ শুধু নারীর একার দায়িত্ব নয়। হাতে ঝাড়ু ধরা কেবল নারীর দায়িত্ব হতে পারে না। তাহলে ঝাড়ু কেন শুধু নারী নেত্রীর হাতেই থাকবে, পুরুষ নেতাদের হাতে নয় কেন? যুগের পর যুগ ধরে নারীর প্রতি এ ধরনের বৈষম্য চলে আসছে। নারীকে দাসে রূপান্তরিত করার এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বামদের কাছ থেকে অন্তত আমি এটি আশা করিনি।”
পোস্টের মন্তব্য অংশে তিনি আরও স্পষ্ট করে বলেন,“আমি সমাজবিজ্ঞানের ছাত্র। সমাজ পর্যবেক্ষণ করেই আমি আমার কথা বলি। অনুরোধ থাকবে—আমার বক্তব্যকে রাজনৈতিকভাবে না নেওয়ার।”
ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই এতে এক হাজারের বেশি ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য জমা পড়ে।
মুসআব/
পাঠকের মতামত:
- ঝাড়ু হাতে নারী নেত্রীরা, সর্বমিত্রের পোস্টে নতুন বিতর্ক
- এপস্টেইনের ফাঁস হওয়া বার্তায় খাসোগি হত্যার নতুন মোড়
- মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি
- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
- হাসিনা সরকারের কাছে বাকির পাওনা লাখ লাখ টাকা
- সায়হাম কটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইন্দো বাংলা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- উত্থানের দিনে প্রায় দেড় ডজন শেয়ারে বিক্রেতা সংকট
- শেয়ারবাজারে উত্থানের দিনে ঝলক দেখাল ব্যাংক খাত
- নির্বাচনের পর বাজার আরও শক্তিশালী হবে—মত বাজার সংশ্লিষ্টদের
- জিকিউ বলপেনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ০১ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফার কেমিক্যালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি
- ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- যমুনায় ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের
- ২০২৭ সালের মধ্যে ১০ হাজার প্রশিক্ষিত বিনিয়োগকারী গড়বে বিএসইসি
- মনোস্পুল বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গলায় আগুনের রশি নিয়ে যে নারী ঘুরবে!
- স্বর্ণের দাম কমার আসল কারণ যা কেউ বলছে না!
- মাগুরা মাল্টিপ্লেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট অ্যালায়েন্স পোর্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ভারতের ইতিহাসের বিরল রত্ন: সোশ্যাল মিডিয়ায় ঝড়
- এনসিপিতে যোগ দেননি, মাহফুজ জানালেন সত্যিকার কারণ
- ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন নিয়ে কঠোর সিদ্ধান্ত
- সূরা নিসা: মদিনার সমাজ বদলানোর ইতিহাস
- পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জায়গা চূড়ান্ত
- ৩০তম বাণিজ্য মেলায় রপ্তানি ও বিক্রিতে নতুন মাইলফলক!
- নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৩৩০ আন্তর্জাতিক প্রতিনিধি
- বাংলাদেশে গিয়ে ভোট দিক’—মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারত
- আঙুর ফল খাওয়া ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ
- ইতিহাস গড়তে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন
- মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা লিখলেন চিত্রনায়িকা
- গোল্ডেন সনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অনিশ্চয়তার মুখে গ্রামীণফোনের বিলিয়ন ডলারের ‘সালিশ’ প্রস্তাব
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- সপ্তাহজুড়ে ৯ খাতে লেনদেন বেড়েছে
- দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে আবারও সুখবর
- হজযাত্রীদের জন্য বড় নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়
- সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে মুনাফা পেল বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশিদের জন্য চালু হলো নতুন ভিসা নিয়ম
- ডিএসইর বাজার মূলধন বাড়লো আরও ৪ হাজার ৩১৭ কোটি টাকা
- ৩১ জানুয়ারি বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট
- বিএটি’র বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ
- নির্বাচনী জরিপ: কে হচ্ছেন পরবর্তী সরকার প্রধান
- গভর্নর পদ ছাড়ছেন, মুখ খুললেন আহসান এইচ মনসুর
- ১৮ কোম্পানিকে বিএসইসির লাল কার্ড; আর্থিক শৃঙ্খলাভঙ্গে কঠোর হুঁশিয়ারি
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- ‘জেড’ থেকে 'বি' ক্যাটাগরিতে আসল তালিকাভুক্ত কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৩ কোম্পানি
- এক নজরে ১৫ কোম্পানির ইপিএস
- বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান, সময় পেল ৩টি
- ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৮ কোম্পানি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত তালিকাভুক্ত কোম্পানি
- একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চালুর পথে বহুল প্রতীক্ষিত কমোডিটি এক্সচেঞ্জ
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- সঞ্চয়পত্র শেয়ারবাজারে আনার উদ্যোগ, বন্ড মার্কেট চাঙ্গা করার ঘোষণা
- ৩০ লাখ প্লেসমেন্ট শেয়ার বিক্রির ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ঝাড়ু হাতে নারী নেত্রীরা, সর্বমিত্রের পোস্টে নতুন বিতর্ক
- হাসিনা সরকারের কাছে বাকির পাওনা লাখ লাখ টাকা
- আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি
- ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা














