কোটি কোটি টাকার শেয়ার এখন মূল্যহীন কাগজ: লুটপাটের চরম মূল্য দিচ্ছে ব্যাংক খাত
নিজস্ব প্রতিবেদক:২০২৫ সালের শুরুতে ব্যাংকাররা যখন তাদের হিসাবের খাতা খুললেন, তখনই স্পষ্ট হয়ে উঠেছিল যে দীর্ঘদিনের ধামাচাপা দিয়ে রাখা ক্ষতগুলো আর আড়াল করা সম্ভব নয়। বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক হস্তক্ষেপ, ঋণের অনিয়ম, বড় বড় কেলেঙ্কারি এবং শিথিল নিয়ন্ত্রণের কারণে ব্যাংকগুলোর ব্যালেন্স শিট ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গিয়েছিল।
ফলে ২০২৫ সালটি ব্যাংকিং খাতের জন্য পুনরুদ্ধারের বছর না হয়ে বরং হয়ে দাঁড়িয়েছে এক কঠিন ‘হিসাব-নিকাশের’ এর বছর। অন্তর্বর্তীকালীন সরকার এই সংকট মোকাবিলায় ব্যাংক একীভূতকরণ, আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তকরণ, নতুন আইন এবং কঠোর তদারকির মতো কিছু সাহসী পদক্ষেপ নিলেও বছর শেষে প্রাপ্ত তথ্যগুলো বেশ উদ্বেগজনক।
সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩৬ শতাংশ। এটি গত এক বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ২০০০ সালের পর সর্বোচ্চ।
পরিসংখ্যানে দেখা গেছে, এক ডজনেরও বেশি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বড় বড় করপোরেট গ্রুপগুলোর খেলাপি হওয়ার প্রবণতা এই সংকটকে আরও ঘনীভূত করেছে।
এদিকে ব্যাংকিং খাতের এই অস্থিরতা চলেছে প্রতিকূল সামষ্টিক অর্থনীতির মধ্যেই। মূল্যস্ফীতি ৮ শতাংশের আশেপাশে থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখায় ঋণের সুদহার ১৬ থেকে ১৭ শতাংশে পৌঁছায়। ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ রেকর্ড পর্যায়ে নেমে আসে এবং নতুন বিনিয়োগ স্থবির হয়ে পড়ে। নিজের জমানো টাকার নিরাপত্তা নিয়ে আমানতকারীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়।
ব্যাংক একীভূতকরণ,শেয়ারমূল্য শূন্য ঘোষণা ও আমানতকারীদের ভোগান্তি
বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল পাঁচটি সংকটাপন্ন শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংককে একীভূত করে রাষ্ট্রায়ত্ত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন। ৩০ অক্টোবর লাইসেন্স পাওয়া এই ব্যাংকটি দেশের বৃহত্তম ইসলামী ব্যাংকে পরিণত হয়, যার পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা (এর মধ্যে ২০,০০০ কোটি টাকা সরকারের)।
যেসব ব্যাংক নিয়ে এই নতুন ব্যাংক গঠিত হয়েছে তার মধ্যে রয়েছে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এবং নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের নিয়ন্ত্রণাধীন এক্সিম ব্যাংক। ব্যাংক একীভূতকরণের সময় শাখাগুলোতে আমানতকারীদের উপচে পড়া ভিড় এবং নগদ অর্থ উত্তোলনে ব্যর্থতা চরম বিশৃঙ্খলা তৈরি করে। কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দিলেও অনেক গ্রাহক তাদের টাকা ফেরত পাননি।
এদিকে একীভূত হওয়া এই ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারিয়েছে মালিকরা। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের ৩৩ ধারার আওতায় এই পাঁচ ইসলামি ব্যাংকের শেয়ার শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে, উদ্দেশ্য পূরণের জন্য রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের মূলধন ও যোগ্য দায়সমূহ হ্রাস অথবা রূপান্তর করা যাবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এটা মূলত হিসাবের বিষয়। তবে এর মাধ্যমে এসব ব্যাংকের শেয়ারধারীর শেয়ার কার্যত শূন্য হয়ে যাবে। তাঁদের আর কোনো দাবি থাকবে না।
এই সংকট সামাল দিতে সরকার কিছু গুরুত্বপূর্ণ আইন পাস করে:
ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ ২০২৫: এর মাধ্যমে ব্যর্থ ব্যাংকগুলোর হস্তক্ষেপে কেন্দ্রীয় ব্যাংককে বিশেষ ক্ষমতা দেওয়া হয়।
আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫: আমানত বিমার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়, যা দেশের ৯৩ শতাংশ আমানতকারীকে সুরক্ষা দেবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২’ সংশোধনের উদ্যোগ আমলাতান্ত্রিক বাধার মুখে পড়ে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগ’ বিলুপ্ত করার দাবি উঠলেও তা বাস্তবায়ন হয়নি।
ইতিবাচক দিক: বৈদেশিক খাত
ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ অস্থিরতার মাঝেও স্বস্তি দিয়েছে বৈদেশিক খাত। হুন্ডি ও হাওলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ফলে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০.০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩২.৫৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।
২০২৫ সাল শেষ হতে চললেও ব্যাংকিং খাতের সংকট কাটেনি, তবে দীর্ঘদিনের লুকানো ক্ষতগুলো উন্মোচিত হয়েছে। রাজনৈতিক সুরক্ষা দুর্বল হয়েছে এবং ব্যাংকগুলো সংস্কারের প্রাথমিক সরঞ্জামগুলো তৈরি হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতাই ঠিক করে দেবে—এই সংস্কার স্থায়ী হবে নাকি ব্যবস্থাটি ভঙ্গুরই থেকে যাবে।
এমজে/
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা










