যে কারণে নির্বাচন করতে পারবেন না মান্না
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় তাঁর প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের সিদ্ধান্তের ফলে নির্বাচন সংশ্লিষ্ট বিধি অনুযায়ী মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
আদালতে শুনানিকালে মাহমুদুর রহমান মান্নার পক্ষে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান রিটের বিরোধিতা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে মান্না যে রিট করেছিলেন, আদালত তা গ্রহণযোগ্য মনে করেননি। ফলে বিদ্যমান আইনি অবস্থান অনুযায়ী তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
তবে মান্নার পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই আপিল দায়ের করা হবে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের বিরুদ্ধে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে। নোটিশে প্রতিষ্ঠানটির কাছে খেলাপি ঋণ বাবদ ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
ব্যাংক সূত্রে জানা যায়, নোটিশটি মান্না ও তাঁর দুই অংশীদারের ঠিকানায় পাঠানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়। নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ ছিল।
আফাকু কোল্ড স্টোরেজের মালিকানায় মাহমুদুর রহমান মান্নার অংশ ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ২৫ শতাংশ এবং তাঁর স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর ২৫ শতাংশ মালিকানা রয়েছে। প্রতিষ্ঠানটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার এলাকায় অবস্থিত।
ব্যাংকের নথি অনুযায়ী, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হলেও নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বকেয়া ক্রমে বেড়ে বর্তমান অঙ্কে পৌঁছেছে। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দীর্ঘদিন কোনো অগ্রগতি না থাকায় চূড়ান্ত সতর্কতা হিসেবে কল ব্যাক নোটিশ জারি করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
- ব্যাংকে অলস অর্থ ছাড়াল ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
- শেয়ারহোল্ডারদের বঞ্চিত করায় বেস্ট হোল্ডিংসের ওপর বাড়তি করের চাপ
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- ঢাবিতে বিশ্বকাপ আয়োজনে হঠাৎ পরিবর্তন
- মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
- ডেপুটি গভর্ণরের পদ হারালেন জিয়া পরিষদের সাবেক সদস্য
- ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন
- নতুন ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া অনুমোদন দিল বিএসইসি
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে
- থানায় উত্তেজনা, এনসিপির নেতাদের গ্রেপ্তার ঘিরে যা ঘটল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- নতুন সিদ্ধান্তে এনআইডি সেবায় পরিবর্তন, বন্ধ ৬ ক্যাটাগরি
- তাণ্ডব! ঢাকায় ফিরতে হলো তিনটি বিমানের
- তালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন
- সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ প্রতিষ্ঠান
- শ্লথ লেনদেনেও বাজার নিয়ে আশাবাদী বিনিয়োগকারীরা
- ০৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আজকের সংসদ অধিবেশনে যেসব বিষয়ে নজর থাকবে
- ২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে ছয় দেশ
- এক কথায় সব জল্পনার ইতি টানলেন মেসি
- বাংলাদেশকে বেছে নিল স্টারলিংক, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার
- খেলাপি ঋণ নিয়ে বড় পদক্ষেপ, নতুন আইন আনছে সরকার
- বিদেশিদের লেনদেন বেড়েছে, তবুও বেড়েছে শেয়ার বিক্রির চাপ
- হাসিনার দেশে ফেরা নিয়েও মুখ খুললেন রুমিন ফারহানা
- রাজনৈতিক সমীকরণ নিয়ে মাহফুজ আলমের আলোচিত পোস্ট
- মালয়েশিয়ায় বদলে গেল কর্মী নিয়োগের নিয়ম
- দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা জাতীয় দলের ক্রিকেটারের
- ইসলামী ব্যাংকের সুশাসন ও আমানতের নিরাপত্তা চেয়ে নতুন কর্মসূচি ঘোষণা
- ভারত-চীনের টানাপোড়েনে নতুন কৌশলে বাংলাদেশ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- কমল স্বর্ণের দাম, কারণ জানালেন বিশ্লেষকরা
- ইকরার মৃত্যুর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- ভিটামিন বি-৩ সমৃদ্ধ খাবার খেলে মিলতে পারে যেসব উপকার
- এনআইডির সংশোধন কার্যক্রম নিয়ে ইসির নতুন আদেশ
- ০৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজার অস্থির করার চেষ্টা ব্যর্থ, বিনিয়োগকারীদের আস্থায় উত্থান অব্যাহত
- ০৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওয়াশিং ইউনিট বন্ধ করে নতুন পরিকল্পনায় শেফার্ড ইন্ডাস্ট্রিজ
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি













