সড়ক দু’র্ঘট’নায় আহত মেসির বোন, স্থগিত বিয়ে
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের আইকন লিওনেল মেসির পরিবারে নেমে এসেছে দুঃসংবাদ। তার ছোট বোন মারিয়া সোল মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গাড়ি চালানোর সময় দুর্ঘটনায় পড়লে তার শরীরের কিছু অংশ দগ্ধ হয়। পাশাপাশি মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় এবং গোড়ালি ভেঙে যাওয়ার মতো মারাত্মক আঘাত পান তিনি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে নিজের বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মারিয়া।
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ক্লারিন (Clarín) প্রথম এই দুর্ঘটনার খবর প্রকাশ করে। পরে বিষয়টি নিশ্চিত করেন জনপ্রিয় টিভি অনুষ্ঠান এলএএম-এর সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতো (Ángel de Brito) এবং মারিয়ার মা সেলিয়া কুচিত্তিনি (Celia Cuccittini)।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, মারিয়া বর্তমানে বিপদমুক্ত থাকলেও সম্পূর্ণ সুস্থ হতে তাকে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওর সান্তা ফের শহরে মারিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। ওই সময় লিওনেল মেসিও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে নিজের জন্মভূমি রোজারিওতে ছুটি কাটাচ্ছিলেন। তবে দুর্ঘটনার পর সব আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে।
মারিয়ার মা সেলিয়া কুচিত্তিনি জানান, একটি এসইউভি গাড়ি চালানোর সময় মারিয়া নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খান। এতে তার কব্জির একটি অংশ পুড়ে যায়, মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় ধরে এবং গোড়ালি ভেঙে যায়।
মারিয়ার হবু বর হুলিয়ান তুলি আরেয়ানো। দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক তাদের। কৈশোর থেকেই রোজারিওর লা বাজাদা এলাকায় তাদের পরিচয় ও ভালোবাসার শুরু। দুই পরিবারের সম্পর্কও বহুদিনের ও ঘনিষ্ঠ। বর্তমানে হুলিয়ান ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রোজারিওতে কোচিং ক্যারিয়ার শুরু করে পরে মায়ামির কোচিং স্টাফে যুক্ত হন। ২০১৭ সালে লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়েতেও তাকে উপস্থিত থাকতে দেখা যায়।
গণমাধ্যমের আলোচনার বাইরে থাকতে পছন্দ করা মারিয়া সোল মেসি পেশাগতভাবে একজন ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার। তিনি মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড “বিকিনিস রিও (Bikinis Río)”-এর স্বত্বাধিকারী। আর্জেন্টিনার রোজারিওতেই তার স্থায়ী বসবাস।
সরকার/
পাঠকের মতামত:
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







