ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

অনলাইনে প্রচারণায় ইসি ঘোষণা করলেন নতুন নিয়ম

২০২৬ ফেব্রুয়ারি ১১ ১৯:২৮:৫৬
অনলাইনে প্রচারণায় ইসি ঘোষণা করলেন নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রার্থীরা এখন থেকে অনলাইনে প্রচারণা চালাতে পারবেন, তবে আনুষ্ঠানিক মিছিল, সমাবেশ বা সরাসরি জনসভা মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রার্থীরা ব্যক্তিগতভাবে ভোটারের সঙ্গে যোগাযোগ করে ভোট চাইতে পারেন, যা আইনসম্মত এবং এতে কোনো বাধা নেই। অর্থাৎ অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচারণা চালানো যেতে পারে, কিন্তু বড় মিছিল বা সমাবেশ করা যাবে না।

এক প্রশ্নের উত্তরে ইসি আরও জানান, ভোটের ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না, বিশেষ করে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় গণনা প্রক্রিয়ায় তুলনামূলক বেশি সময় লাগবে।

এছাড়া, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে কালো টাকার লেনদেনের ওপর সতর্ক নজর রাখার জন্য বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কে নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে নিরাপদ ও সুষ্ঠু রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে