ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

ভোট দিয়ে ওমর সানি জানালেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কাকে চান

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১২:৩৯:৩৯
ভোট দিয়ে ওমর সানি জানালেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী কাকে চান

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক ওমর সানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আজ সকাল ১১টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

ভোটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“আমার জন্মের পর থেকেই নেতা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে দেখেছি। এরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছি। এখন তার পুত্র, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের সমসাময়িক নেতা। আমি উনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

ওমর সানি আরও বলেন,“তিনি সামান্য একটা বিড়াল থেকে শুরু করে মানুষ ও দেশ নিয়ে যে জ্ঞান প্রকাশ করেছেন, আমি মুগ্ধ। তার মেয়ে জাইমাকেও আমার মেয়ে মনে হয়।”

শান্তি ও সমৃদ্ধির একটি বাংলাদেশ প্রত্যাশা জানিয়ে তিনি জানান, শোবিজের তারকাদের রাজনীতি করা দোষের নয়, তবে চলচ্চিত্র ক্ষেত্র এবং ব্যক্তিগত রাজনীতি আলাদা রাখতে হবে।

ওমর সানির স্ত্রী নায়িকা মৌসুমী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন,“আজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, দ্রুত ব্যাখ্যা দেব।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে